কৃষি আইন বাতিল সহ বিভিন্ন দাবিতে শিলিগুড়িতে মিছিল করল AIUTUC।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কৃষি আইন বাতিল সহ বিভিন্ন দাবিতে শিলিগুড়িতে মিছিল করল AIUTUC। কৃষি আইন বাতিল সহ বিভিন্ন দাবিতে শিলিগুড়িতে মিছিল করল দার্জিলিং জেলা অল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়ন সেন্টার। বৃহস্পতিবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে মিছিলটি শুরু হয়ে হিলকার্ট রোড পরিক্রমা করে এয়ারভিউ মোড়ে গিয়ে শেষ হয়।

আরও পড়ুনঃ উদ্বাস্তুদের জন্য মুখ্যমন্ত্রীর উপহার, কাউকে উচ্ছেদ না করার নির্দেশ দিয়ে প্রায় ৩ লক্ষ পাট্টা ঘোষণা।

এদিন এই মিছিল শেষে ডেপুটি লেবার কমিশনারকে একটি স্মারকলিপিও দেওয়া হয়। AIUTUC-র দাবি, কৃষক স্বার্থ বিরোধী কৃষি আইন ও বিদ্যুৎ আইন বাতিল, রেল-ব্যাংক-বীমা সহ রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের বেসরকারিকরণ বন্ধ, শ্রম আইন বাতিল, গ্যাস পেট্রোল পণ্য সহ দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, জাতীয় শিক্ষানীতি প্রত্যাহার, নারী নিগ্রহ বন্ধ করতে হবে। প্রসঙ্গত, যত দিন এগোচ্ছে কৃষক বিক্ষোভ ততই মাথাচাড়া দিয়ে উঠছে। দফায় দফায় বৈঠকের পরেও মেলেনি কোনও সমাধানসূত্র।

দীর্ঘ প্রায় দু’মাসের কাছাকাছি সময় ধরে দিল্লির সীমান্তে কেন্দ্রের তিন কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনে সামিল হয়েছেন বিভিন্ন রাজ্যের কৃষকরা। তাঁদের দাবি, যেনতেন প্রকারে এই আইন বাতিল করতেই হবে। বারবার কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসেও মেলেনি কোনও সমাধান। কেন্দ্রও নাছোড়বান্দা, তাদেরও এক হুঙ্কার , করা হবে না এই আইন বাতিল। যদিও এবার মনে করা হচ্ছে যে কৃষকদের কাছে হার মানতে চলেছে কেন্দ্র।

কৃষি আইন বাতিল সহ বিভিন্ন দাবিতে শিলিগুড়িতে মিছিল করল AIUTUC। যদিও এবার মনে করা হচ্ছে যে কৃষকদের কাছে হার মানতে চলেছে কেন্দ্র। জানা গিয়েছে, কৃষি জট কাটাতে বুধবার দশম দফা বৈঠকে বসেছিল কেন্দ্র ও কৃষক সংগঠনের নেতারা। এই বৈঠকে রফা সূত্র না মিললেও এক থেকে দেড় বছরের জন্য কৃষি আইন স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত