নজরবন্দি ব্যুরোঃ উদ্বাস্তুদের জন্য মুখ্যমন্ত্রীর উপহার, কাউকে উচ্ছেদ না করার নির্দেশ দিয়ে প্রায় ৩ লক্ষ পাট্টা ঘোষণা। ভোট যত কাছে এগিয়ে আসছে রাজ্যবাসির জন্য একের পর এক উপহার নিয়ে আসছে রাজ্য সরকার। দুয়ারে সরকার স্বাস্থ্যসাথী প্রভৃতি প্রকল্প নিয়ে ব্যাপক সাড়া মিলেছে গোটা রাজ্য জুড়ে। আর আজ বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে কলকাতাসহ সারা রাজ্যে মোট ২ লক্ষ ৭৯ হাজার পাট্টা দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাউকে উচ্ছেদ করা যাবে না এই নির্দেশ দিয়ে রাজ্য সরকারে জমিতে যে অনুমোদনহীন উদ্বাস্তু কলোনি আছে, তা চিহ্নিত করে দ্রুত অনুমোদনের ব্যবস্থা করার নির্দেশ দিলেন তিনি।
আরও পড়ুনঃ ভ্যাকসিন নিয়ে অসুস্থ ৩ স্বাস্থ্যকর্মী! ভর্তি দুর্গাপুর হাসপাতালে


এরপর তিনি বলেন ২ বছরে ২১৩ টা উদ্বাস্তু কলোনির অনুমোদন দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ৩০ হাজার পাট্রা দেওয়া হয়ে গিয়েছে। আরও ১২ হাজার যে প্রস্তুত আছে, যে কোনও সময় দেওয়া হবে।এছাড়া আজ বৃহস্পতিবার আরও ৩১ টা কলোনির অনুমোদন দেওয়া হল। এর মধ্যে ৩,৮৪০ টি পাট্টা দেওয়া হল। ২ লক্ষ ৭৯ হাজার পাট্রার ইসু রয়েছে বাংলায়। কোনও উদ্বাস্তু বাদ যাবে না। মতুয়ারাও জমির পাট্রা পাবেন। আজ নবান্ন থেকে ১৫ লক্ষ বিধবা ভাতা অনুমোদন করার কথাও ঘোষণা করলেন তিনি। যোগ করেন ২ কোটির বেশি মানুষ দুয়ারে সরকারে অংশগ্রহণ করেছে। করোনা কালেও বাড়ি বাড়ি মিড ডে মিল পৌঁছে দেওয়া হয়েছে। প্রসঙ্গত মাত্র ১ মাসের সময়সীমায় এই দুয়ারে সরকার প্রকল্প রাজ্যের তফসিলি, আদিবাসী এবং অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ভুক্ত মানুষদের মধ্যে ১০ লক্ষেরও বেশি তপশিলি সার্টিফিকেট বিতরণ করেছে।
পাওয়া গেছে স্বতঃস্ফূর্ত সাড়াও। এছাড়াও অনলাইনে পড়াশোনার জন্য ট্যাব মোবাইল বিতরন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে এত মোবাইল একসাথে না পাওয়ায় পড়ুয়াদের অ্যাকাউনটে টাকা পাঠিয়ে দেওয়া হবে। প্রাথমিকভাবে ভাবে প্রায় ৯ লক্ষ পড়ুয়াকে এই টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে আজ থেকে। উত্তর থেকে দক্ষিণ সবাইকে এই টাকা দেওয়া হবে। ১০ হাজার টাকা করে দেওয়া হবে। প্রথমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারা পাবেন বলে জানা যাচ্ছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ১০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।
আজ বৃহস্পতিবার থেকেই পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা পড়বে। আগামী এক সপ্তাহের মধ্যে তা পড়ে যাবে। আর তা পড়ে গেলেই পড়ুয়ারা সেই টাকায় যার যেটা প্রয়োজন সেটা কিনতে পারবে বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর। একই সঙ্গে তিনি আরও জানান, আজকের দিনে অনলাইনে পড়াশুনা চলছে।


সেখানে দাঁড়িয়ে স্মার্টফোন ছাড়া ভাবাই যায় না। এটি পড়ুয়াদের অনলাইনে আরও পড়াশুনা করতে সাহায্য করবে বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি আরও জানান, আগামীদিনে আরও পড়ুয়াকে দেওয়া হবে ট্যাব কিংবা স্মার্টফোন। আজ যারা পাননি সেই সমস্ত পড়ুয়াকে সংশ্লিষ্ট স্কুলে আবেদন জানাতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে আবেদন করা হলে যার স্মার্টফোন কিংবা ট্যাব প্রয়োজন তাঁকে দেওয়া হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে, সবুথ সাথী প্রকল্পে আরও সাইকেল দেওয়া হবে বলে এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উদ্বাস্তুদের জন্য মুখ্যমন্ত্রীর উপহার, কাউকে উচ্ছেদ না করার নির্দেশ দিয়ে প্রায় ৩ লক্ষ পাট্টা ঘোষণা। নবান্নে এদিন তিনি বলেন, আরও ২০ লক্ষ সাইকেল দেওয়া হবে। এবার তা দেওয়া হবে নবম শ্রেণির পড়ুয়াদের জন্যে। একই সঙ্গে স্কুলের জুতো, জামা দেওয়ার বিষয়টিও আরও একবার সবাইকে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। এগুলি ছাড়াও একাধিক উন্নয়নমূলক প্রকল্প নবান্ন থেকে আজ ঘোষণা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।







