Air india: শেষ রক্ষা হল না! আচমকা মাঝ আকাশে বিমানযাত্রীর মৃত্যু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিগত কয়েকদিন ধরেই এয়ার ইন্ডিয়ার বিমান গুলিতে একের পর অপ্রীতিকর ঘটনা ঘটেই চলেছে! কখনও বিমান কর্মীকে মারধর, আবার কখনও আসে পাশের যাত্রীদের সঙ্গে অসভ্য ব্যবহার! যার যেরে সংবাদের শিরোনামে রয়েছে এয়ার ইন্ডিয়া!

আরও পড়ুন: Weather update: বঙ্গে আপাতত নেই তাপপ্রবাহের সতর্কতা! কিন্তু বৃষ্টি কবে? জানুন…

WhatsApp Image 2023 04 22 at 11.26.18 AM

এহেন পরিস্থিতিতে ফের শিরোনামে এয়ার ইন্ডিয়া! ঘটল বিমানে আরও এক ঘটনা! আচমকা এক যাত্রীর মৃত্যুর ঘটনায় শোরগোল ছড়িয়ে। জানা গিয়েছে, মাঝ আকাশে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি! শত চেষ্টার পরেও বাঁচানো যায়নি তাকে! অবশেষে প্রাণ হারালেন ওই যাত্রী! ওই যাত্রীর নাম ৪১ বছর বয়সী নন্দন শুক্লা দাস। তিনি ত্রিপুরার বাসিন্দা। ওই ব্যক্তি চিকিৎসার জন্য ত্রিপুরা থেকে কলকাতায় আসছিলেন। আর মাঝ আকাশেই ঘটে গেল বিপত্তি!

WhatsApp Image 2023 04 22 at 11.26.19 AM

এয়ার ইন্ডিয়া সূত্রের খবর, আগরতলা থেকে কলকাতাতে ফিরছিলেন নন্দন শুক্লা দাস। কিন্তু মাঝ আকাশেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। ওই যাত্রী জানিয়েছিলেন, অসহ্য পেটে ব্যথা অনুভব করছিলেন তিনি। যাত্রীর কথা শুনে পুরো বিষয়টি পাইলট এটিসিকে তড়িঘড়ি করে জানায়। শুধু তাই নয়, ওই যাত্রীর অসুস্থতার কথা মাথায় রেখে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়।

শেষ রক্ষা হল না, মাঝ আকাশেই অসুস্থ হয়ে পড়েন ওই যাত্রী

WhatsApp Image 2023 04 22 at 11.26.19 AM 1
শেষ রক্ষা হল না, মাঝ আকাশেই অসুস্থ হয়ে পড়েন ওই যাত্রী

এরপরে বিমানবন্দরে দায়িত্বে থাকা চিকিৎসকরা প্রথমে ওই অসুস্থ ব্যক্তির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন। যদিও সেই সময় তিনি অচৈতন্য ছিলেন। এরপরে তাকে তড়িঘড়ি করে বিমান বন্দর থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় চিকিৎসকদের দাবি, হাসপাতালে নিয়ে আসার পথেই তাঁর মৃত্যু হয়েছে। এরপরে ওই ব্যক্তির মৃতদেহ আরজি কর হাসপাতলে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত