নজরবন্দী ব্যুরো: বিগত কয়েক দিন ধরেই বঙ্গে তীব্র গরমে নাজেহাল অবস্থা! সকাল থেকেই হু হু করে বাড়ছে তাপমাত্রা! রোদের তাপ প্রখর। বেলা বাড়ায় সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদ বেড়েই চলছে। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও ঊর্ধ্বমুখী। তবে এই পরিস্থিতি কাটিয়ে এখন বঙ্গে আপাতত কোনো তাপপ্রবাহের সতর্কতা নেই! পাশাপাশি সামান্য হলেও কমেছে তাপমাত্রা।
আরও পড়ুন: Horoscope: সপ্তাহান্তে মহালক্ষ্মী রাজযোগে আসবে সৌভাগ্য, জানুন রাশিফল



কিন্তু স্বস্তির বৃষ্টি কবে থেকে? যদিও এর আগে আবহাওয়া দফতর জানিয়েছিল, শুক্রবার থেকে পরিবর্তন আসবে! বৃষ্টি হওয়ার ও সম্ভাবনা ছিল! কিন্তু শুক্রবার সকাল থেকে কয়েক জায়গায় হালকা বৃষ্টি আর বিকেলের পর থেকে মেঘলা আকাশ লক্ষ্য করা গিয়েছিল! কিন্তু বৃষ্টির দেখা মেলেনি! অবশেষে সকলের মনে একটাই প্রশ্ন! বঙ্গে নামবে বৃষ্টি? হবে কি আদৌ বৃষ্টি? জানুন আজকের আবহাওয়ার পূর্বাভাস…



আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ, শনিবার অর্থাত্ ২২ তারিখ থেকে রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতির কোনও সতর্কবার্তা থাকছে না। তবে শুধু দুটো জেলা, অর্থাত্ দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদনীপুরে তাপপ্রবাহ চলবে। ২৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে না। এরপর রবিবার থেকে রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। কারণ, এই মুহূর্তে উত্তর বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যার ফলে দখিনা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। আর অন্যদিকে উত্তর-পশ্চিমের শুকনো ও গরম বাতাস। আর এই দুইয়ের ফলেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।
বঙ্গে আপাতত নেই তাপপ্রবাহের সতর্কতা, আগামী ৫ দিনে বিরাট পরিবর্তন আবহাওয়াতে

আজ, শনিবার, কলকাতায় মূলত আকাশ সকাল থেকে পরিষ্কার। আজ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তাপমাত্রা একটু কমেছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। তবে এই মধ্যে বুধবার থেকেই বৃষ্টি শুরু হয়েছিল উত্তরবঙ্গে। যার পরিমাণ এবার বাড়ল। উত্তরের একাধিক এলাকায় ঝড়, সঙ্গে শিলাবৃষ্টিও হয়েছে।







