Tollywood: সক্রিয় হল ঐন্দ্রিলা শর্মার ইউটিউব চ্যানেল, মৃত্যুর আট মাস পর কে কি পোস্ট করল?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০২২ সালের ২০ নভেম্বর মাসে সবাইকে ছেড়ে চিরনিদ্রায় চলে গিয়েছেন ঐন্দ্রিলা শর্মা। তার প্রয়াতকালে পুরো বাংলা চোখের জল ফেলেছিল। দীর্ঘদিন যাবত ক্যান্সারের সাথে লড়াই করেছিলেন তিনি। তবে আর শেষ রক্ষা হল না। অবশেষে ব্রেন ষ্টোকে মারা যান তিনি। তার পর প্রায় পার হয়ে গিয়েছে আটমাস। তবে অভিনেত্রীর মৃত্যুর আটমাস পর ফের সক্রিয় হল তার ইউটিউভ অ্যাকাউন্ট।

আরও পড়ুনঃ জওয়ানে দেখা মিলবে কিয়ারার, নাকি শাহরুখের সঙ্গে কাজ করার খবর গুঞ্জন?

কিন্তু হটাত এত মাস পর কেন সক্রিয় হল তার ইউটিউভ অ্যাকাউন্ট। কে করল বা কেন করল, এবং কি ভিডিও পোস্ট করল। এরকম নানা প্রশ্ন দানা বাঁধছে নেটিজেনদের মনে। জানা গেছে এই মুহূর্তে অভিনেত্রীর ইউটিউভ অ্যাকাউন্টটি ব্যবহার করছেন তার মা। ভারচুয়াল জগতের মাধ্যমেই ঐন্দ্রিলার স্মৃতি তিনি বাঁচিয়ে রাখতে চান।

সক্রিয় হল ঐন্দ্রিলা শর্মার ইউটিউব চ্যানেল, সামনে এত অতীতের বিজ্ঞাপন
সক্রিয় হল ঐন্দ্রিলা শর্মার ইউটিউব চ্যানেল, সামনে এত অতীতের বিজ্ঞাপন

ঐন্দ্রিলার চ্যানেলটির নাম ‘ঐন্দ্রিলা শর্মা প্রোডাকশন’। সেই চ্যানেল থেকে গত ১৬ জুলাই পোস্ট করা হয় অভিনেত্রীর একটি ছোটবেলার ভিডিও যেখানে তিনি মাত্র ১১ বছর বয়েসে মাত্র ১১ বছর বয়সে এক গয়নার বিজ্ঞাপন করছিলেন। যা সামনে আসতেই ফের আবেগপ্রবন হয়ে পরে অনুরাগীরা।

সক্রিয় হল ঐন্দ্রিলা শর্মার ইউটিউব চ্যানেল, সামনে এত অতীতের বিজ্ঞাপন

একবার নয় পর পর দুবার ক্যান্সারকে জয় করেছিলেন ঐন্দ্রিলা। এই পুরো জার্নিটায় তার পরিবারের ছাড়াও তার পাশে ছিল সব্যসাচী চৌধুরী। কিন্তু এত চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। অবশেষে সবাইকে ছেড়ে চলে গেলেন তিনি। তবে তার নামের সাথে প্রয়াত কথাটি এখনও ঠিক যায়না। এখনও সবার মাঝে বেছে রয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন