ভিশন ২০৪৭, ভারতীয় ফুটবলের উন্নতিতে নতুন পরিকল্পনা AIFF-এর

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় ফুটবল সংস্থার সভাপতি হওয়ার পরেই বদলের ডাক দিয়েছিলেন তিনি। সেই লক্ষ্যেই শনিবার ‘ভিশন ২০৪৭’ চালু করলেন কল্যাণ চৌবে। আগামী ২৪ বছরে ভারতীয় ফুটবল কোন পথে এগোনোর পরিকল্পনা রয়েছে, তা সবিস্তারে জানানো হল এ দিন।

আরও পড়ুনঃ তাপমাত্রার পারদ নেমেই চলেছে, শীতে কাবু কোলকাতা থেকে জেলা

প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, এশিয়ার মধ্যে ভারতকে অন্যতম সেরা করে তোলাই লক্ষ্য। জোর দেওয়া হয়েছে মহিলা ফুটবলের উন্নতিতে। ১১টি বিষয় নির্ধারিত করে সেগুলিতে আলাদা করে জোর দেওয়া হয়েছে। তবে নতুন কমিটির প্রথম চার বছরের জন্য শুরুতে একটি স্বল্পমেয়াদি পরিকল্পনাও থাকছে।

ভিশন ২০৪৭, ভারতীয় ফুটবলের উন্নতিতে নতুন পরিকল্পনা AIFF-এর

যেখানে চার বছরের মধ্যে ভারতীয় ফুটবলের মূল লক্ষ্য হল, পুরুষ এবং মহিলা ফুটবলে ভারতীয় দলকে থাকতে হবে এশিয়ার প্রথম দশের মধ্যে। এছাড়া ঘরোয়া ফুটবলে এই চার বছরের মধ্যে ১৪টি দলকে নিয়ে প্রথম এবং দ্বিতীয় ডিভিশন লিগও অনুষ্ঠিত হবে। এদিন দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে এবং সেক্রেটারি জেনারেল সাজি প্রভাকরণ ‘ভিশন ২০৪৭’ এর মধ্য দিয়ে ভারতীয় ফুটবলের ভবিষ্যত রূপরেখা তুলে ধরেন।

5 9

বলা হয়েছে, ২০৪৭’এ ভারতের স্বাধীনতার শতবর্ষে ভারতীয় ফুটবল হবে এশিয়ার অন্যতম শক্তিশালী ফুটবল দেশ। মূলত বেশি সংখ্যায় প্রতিযোগিতা, বেশি সংখ্যায় ম্যাচ খেলা এবং তৃণমূল স্তরের উন্নতিতে জোর দেওয়া হয়েছে।

ভিশন ২০৪৭, ভারতীয় ফুটবলের উন্নতিতে নতুন পরিকল্পনা AIFF-এর

ভিশন ২০৪৭, ভারতীয় ফুটবলের উন্নতিতে নতুন পরিকল্পনা AIFF-এর

ফুটবলের উন্নতিতে ১১টি বিষয়কে বেছে নেওয়া হয়েছে। এগুলি হল: পরিচালন, ক্লাব, রেফারিং, ডিজিটাল রূপান্তর, পরিকাঠামো, তৃণমূল স্তর, কোচিং, মার্কেটিং এবং বাণিজ্যিকরণ, জাতীয় দল, প্রতিভা অন্বেষণ এবং উন্নতি এবং প্রতিযোগিতা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর