তাপমাত্রার পারদ নেমেই চলেছে, শীতে কাবু কোলকাতা থেকে জেলা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উত্তরবঙ্গে শীতল দিন আর দক্ষিণবঙ্গে শৈত্য প্রবাহ। কলকাতায় সামান্য তাপমাত্রা বাড়লেও রাজ্যজুড়ে শীতের আমেজ চলবে। পশ্চিমের জেলায় শৈত্য প্রবাহ। উত্তরবঙ্গে কয়েকটি জেলায় শীতল দিনের পরিস্থিতি। তাপমাত্রার পারদ রাজ্যের বহু জেলায় নেমে যাচ্ছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে।

আরও পড়ুনঃ মেয়ের মৃত্যুর পর থেকেই একেবারে মুষড়ে পড়েছিলেন, ১৪ বছর পর ফের ক্যান্সারে আক্রান্ত ঐন্দ্রিলার মা

১২ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা।পুরুলিয়ার ঠান্ডা কখনও কখনও হার মানাচ্ছে দার্জিলিংকেও। রবিবার সবচেয়ে কম তাপমাত্রা দার্জিলিঙে। সেখানে সর্বনিম্ন পারদ নেমেছে ৭.২ ডিগ্রি। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলার কিছু অংশে শৈত্য প্রবাহের পরিস্থিতি।

তাপমাত্রার পারদ নেমেই চলেছে, শীতে কাবু কোলকাতা থেকে জেলা

উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই তিন জেলায় শীতল দিনের পরিস্থিতি। কোচবিহার ঘন কুয়াশার সতর্কতা। দার্জিলিং, কালিম্পং মাঝারি থেকে ঘন কুয়াশা। দিনভর কুয়াশা সকালের দিকে ঘন কুয়াশা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। উল্লেখ্য রেকর্ড পতন দেখতে পাওয়া গিয়েছে কোচবিহারের পুন্ডিবাড়িতে।

তাপমাত্রার পারদ নেমেই চলেছে, শীতে কাবু কোলকাতা থেকে জেলা
তাপমাত্রার পারদ নেমেই চলেছে, শীতে কাবু কোলকাতা থেকে জেলা

পুন্ডিবাড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.১ ডিগ্রি সেলসিয়াস। সেখানে দার্জিলিংয়ের তাপমাত্রা ছিল ৭ ডিগ্রির আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছে রাজ্যের ৫ জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে।

তাপমাত্রার পারদ নেমেই চলেছে, শীতে কাবু কোলকাতা থেকে জেলা

3 7

পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ও মালদহে আগামী তিনদিন শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৩ দিন তাপমাত্রা ও আবহাওয়ার কোনও পরিবর্তন হবে না। তবে চলতি সপ্তাহের শেষে ফের কোলকাতায় পারদ চড়বে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর