Aindrila Sharma: মেয়ের মৃত্যুর পর থেকেই একেবারে মুষড়ে পড়েছিলেন, ১৪ বছর পর ফের ক্যান্সারে আক্রান্ত ঐন্দ্রিলার মা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত নভেম্বর মাসেই মেয়েকে হারিয়েছেন। মেয়ের পর এবার মা। ক্যান্সার ফিরে এসেছে ঐন্দ্রিলা শর্মার মা শিখাঁ শর্মার শরীরে। নিজেই ক্যান্সার ধরা পড়ার খবর স্বীকার করেছেন। জানিয়েছেন, ব্লাডারে ক্যানসার ধরা পড়েছে, কেমো চলছে। ১৩ জানুয়ারি অপারেশন হবে।

আরও পড়ুনঃ Suniel Shetty: পাচার হওয়া ১২৮ জন যুবতীকে বাড়ি ফিরিয়েছিলেন হিরো সুনীল, কিন্তু প্রচার চাননি, কিন্তু কেন?

fgbds

এই মুহুর্তে বহরমপুরে রয়েছেন শিখাদেবী।  এর মধ্যে ১১ টি কেমো নিয়েছেন। আগামী ১৩ জানুয়ারি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার রয়েছে। তিনি জানিয়েছেন, অক্টোবরে ক্যান্সার ধরা পড়েছে। তখন থেকেই চিকিৎসা চলছিল। এর মধ্যে মিষ্টির এসব হয়ে যাবে ভাবতে পারিনি। ১৪ বছর আগে জরায়ুতে ক্যান্সার ধরা পরেছিল শিখাদেবীর। সেই সময় তাঁর দুটি জরায়ু বাদ দিতে হয়েছিল। ভালোই ছিলেন তিনি।

মেয়ের মৃত্যুর পর থেকেই একেবারে মুষড়ে পড়েছিলেন, শর্মা পরিবারে ফের মারন রোগের থাবা 
মেয়ের মৃত্যুর পর থেকেই একেবারে মুষড়ে পড়েছিলেন, শর্মা পরিবারে ফের মারন রোগের থাবা

তিনি আরও জানিয়েছেন ঐন্দ্রিলা হাসপাতালে থাকার সময় ওই রেডিয়েশন নিয়ে হাসপাতালে যেতেন তিনি। ঐন্দ্রিলার বেডের পাশে একটা প্লাস্টিকের চেয়ারে বসে থাকতেন। সেই সময় দুর্বল লাগত না। কেমো নিলে একটা ক্লান্তি আসে। কিন্তু, সেই সময় আমার মেয়েকে বাঁচিয়ে তোলাটা মুখ্য হয়ে উঠেছিল। এক ফোঁটা অসুবিধা হয়নি। কিন্তু মেয়ের মৃত্যুর পর থেকেই একেবারে মুষড়ে পড়েছিলেন।

মেয়ের মৃত্যুর পর থেকেই একেবারে মুষড়ে পড়েছিলেন, শর্মা পরিবারে ফের মারন রোগের থাবা 

মেয়ের মৃত্যুর পর থেকেই একেবারে মুষড়ে পড়েছিলেন, শর্মা পরিবারে ফের মারন রোগের থাবা 
মেয়ের মৃত্যুর পর থেকেই একেবারে মুষড়ে পড়েছিলেন, শর্মা পরিবারে ফের মারন রোগের থাবা

একই ঘটনা ঘটেছিল ঐন্দ্রিলার ক্ষেত্রেও।  ঐন্দ্রিলা নিজেও দু’বার ক্যানসারকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু শেষবার স্ট্রোক হয়ে হাসপাতালে ভর্তি হন। তার পর আর কোমা থেকে ফেরেননি। কিন্তু শেষ অবধি ঐন্দ্রিলার সঙ্গে লড়াই চালিয়েছিল তাঁর পরিবার। এখন তাঁর মা আক্রান্ত হওয়ার খবর মিলেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত