নজরবন্দি ব্যুরো : আবারও বেলাগাম অগ্নিমিত্রা, ধর্ষণ নিয়ে কুৎসিত আক্রমণে মুখ্যমন্ত্রীকে তোপ মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পলের। ফলে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এই বেলাগাম মন্তব্যের জেরে তোলপাড় রাজ্য রাজনীতি। মঙ্গলবারই বিজেপির ডাকা তমলুকে জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন জমা দিতে এসে বিকর্তিক মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করলেন, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল।
আরও পড়ুনঃ তামিলনাড়ু-পুদুচেরি পথে ঘুর্নিঝড় ‘নিভার’, বঙ্গে কমবে ঠান্ডার আমেজ।


তিনি বলেন, “রাজ্যের সর্বত্র ধর্ষণ হচ্ছে। আর ধর্ষণ করছে তৃণমূলের কর্মী-সমর্থকরা। দিদিমণি এদের বলে দিয়েছেন, শোন রে, তোদের তো চাকরি দিতে পারিনি! তাই এন্টারটেনমেন্টের জন্য শরীর গরম হয়ে গেলে তোরা ধর্ষণ কর। আমি গিয়ে ক্ষতিপূরণ দিয়ে দেব।”
অগ্নিমিত্রার তোপ, “রাজ্যে চাকরি-বাকরি নেই। ধর্ষণটাও একটা শিল্পের পর্যায়ে পৌঁছে গিয়েছে।” এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি বলেন, “১০ বছর ধরে বাংলায় যে অন্যায় চলছে তার হিসেব ইঞ্চিতে ইঞ্চিতে নেবে বিজেপি।” অগ্নিমিত্রা পলের এই মন্তব্য ঘিরে সব মহলেই সমালোচনার ঝড়।
শরীর গরম হলে ধর্ষণ কর, অন্যদিকে দলের এই বিজেপি নেত্রীর সমর্থণে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেছেন, “তিনি তো ঠিকই বলেছেন। এতে হইচই করার কিছু তো নেই! রাজ্যে তৃণমূল কংগ্রেস মাতাল-ধর্ষকদের পার্টিতে পরিণত হয়েছে। ধর্ষণ-শ্লীলতাহানি-গুন্ডামিতে তাদের নামই উঠে আসছে। সত্যি কথাটাই বলেছেন মহিলা মোর্চার সভানেত্রী। ভুল কিছু বলেননি।”









