ফের শাহজাহানের মুখে চক্রান্ত তত্ত্ব, ইডির নজরে এবার ‘খেরোর খাতা’

"সব মিথ্যে কথা। সব দালাল। বিজেপির দালাল।"

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দুর্নীতির টাকা কীভাবে সাদা করতেন সেই খবর আগেই পেয়েছে ইডি। এবার ইডির নজরে শাহজাহানের হিসাবের খাতা। যে খাতার হদিশ পাওয়া গেছে শাহজাহান ঘনিষ্ঠদের জেরা করে। সেই হিসাবের খাতার থেকে মিলে যেতে পারে অনেক অঙ্ক। দিন কয়েক আগেই সন্দেশখালির বাঘ দাবী করেছিলেন তাঁকে ফাঁসানো হচ্ছে। ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেছিলেন।

ফের শাহজাহানের মুখে চক্রান্ত তত্ত্ব, ইডির নজরে এবার 'খেরোর খাতা'

আরও পড়ুন : রাজভবনের রিপোর্ট কার্ড বনাম নবান্নের রিপোর্ট কার্ড! সরানো হবে ব্রাত্যকে?

ইডি সূত্রে খবর, শাহজাহানের ব্যাঙ্কের কোন নথিতে হিসাব নেই। সরকারিভাবে কোন কালো টাকার হিসাব ছিল না। অথচ, শাহজাহানের মেয়ের নামে নামাঙ্কিত সংস্থা সাবিনা এন্টারপ্রাইজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৩৭ কোটি টাকার লেনদেনের হিসাব পাওয়া গিয়েছে বলে দাবী কেন্দ্রীয় সংস্থার। সূত্রের খবর, শাহজাহান অনেক সাদা খাতায় হিসাব লিখে রাখতেন সেটাই আসতে চলেছে ইডির হাতে।

ফের শাহজাহানের মুখে চক্রান্ত তত্ত্ব, ইডির নজরে এবার 'খেরোর খাতা'

ইতিমধ্যে শাহজাহানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ়’ করেছে ইডি। একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট এবং মাছ ব্যবসা সংক্রান্ত সংস্থা ‘মেসার্স শেখ সাবিনা ফিশ সাপ্লাই ওনলি’-র একটি অ্যাকাউন্টে যাবতীয় আর্থিক লেনদেন বন্ধ করা হয়েছে। আরও বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত তথ্যও চাওয়া হয়েছে বলে খবর ইডি সূত্রে। গত ৫ জানুয়ারী হামলার প্রায় ৫৫ দিন পর রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয় শাহজাহান।

ফের শাহজাহানের মুখে চক্রান্ত তত্ত্ব, ইডির নজরে এবার 'খেরোর খাতা'
ফের শাহজাহানের মুখে চক্রান্ত তত্ত্ব, ইডির নজরে এবার ‘খেরোর খাতা’

ফের শাহজাহানের মুখে চক্রান্ত তত্ত্ব, ইডির নজরে এবার ‘খেরোর খাতা’

বর্তমানে ইডি হেফাজতে রয়েছে শাহজাহান। নিয়ম অনুযায়ী, শুক্রবার সকালে মেডিক্যাল পরীক্ষার জন্য শাহজাহানকে নিয়ে যাওয়া হয় জোকা হাসপাতালে। সিজিও থেকে বেরনোর সময় সাংবাদিকরা শাহজাহানকে দুর্নীতি নিয়ে প্রশ্ন করলে সেই সময়ই শাহজাহান দাবি করেন, তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যে। সবকিছুর নেপথ্যে বিজেপি রয়েছে বলেও দাবি করেন তিনি। বলেন, “সব মিথ্যে কথা। সব দালাল। বিজেপির দালাল।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত