ফের বিসিসিআই কে তুলোধনা করলেন রবি শাস্ত্রী, কিন্তু কেন ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গতবছরের শেষের দিক থেকেই বোর্ড-বিরাট দ্বন্দ্বে উত্তপ্ত হয়েছে ভারতীয় ক্রিকেট মহল। এখনও থেকে গিয়েছে তার রেশ। তবে সেইসময় শুধু বিরাট কোহলিই নয় বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে দেখা গিয়েছিল ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী কে। এবার আইপিএল শুরুর একদিন আগে নিয়মনীতি নিয়ে ফের বিসিসিআই-কে তুলোধনা করলেন রবি শাস্ত্রী।

আরও পড়ুন :২২ এর IPL কি মাতাবে এই ৫ বুড়ো ক্রিকেটার? দেখুন তাঁদের স্কোরকার্ড

পূর্বে আইপিএলের ধারাভাষ্যকার হিসেবে নিয়মিত থাকতে দেখা যেত রবি শাস্ত্রী কে। , তবে ২০১৭ সাল থেকে বদলে যায় গোটা পরিস্থিতি। ভারতীয় দলের কোচের ভূমিকায় আত্মপ্রকাশ করেন শাস্ত্রী। এরপর থেকে আর ধারাভাষ্য দিতে দেখা যায়নি তাকে। যা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকেই দুষলেন এই প্রাক্তন কোচ। তিনি বলেন, বোর্ডের এই নির্বোধ নিয়মনীতির জন্যই নাকি কমেন্ট্রি বক্স থেকে বেশকিছু বছর দূরে থাকতে হয়েছে তাকে। পাশাপাশি বোর্ডের স্বার্থ সংঘাতের কথাও উঠে আসে শাস্ত্রীর তরফ থেকে।

ফের বিসিসিআই কে তুলোধনা করলেন রবি শাস্ত্রী, কিন্তু কেন ?
ফের বিসিসিআই কে তুলোধনা করলেন রবি শাস্ত্রী, কিন্তু কেন ?

বর্তমানে ভারতীয় দলের দায়িত্ব পালন করছেন রাহুল দ্রাবিড়। তাই ফের নিজের পুরনো প্ল্যাটফর্মে ফিরতে চলেছেন রবি শাস্ত্রী। সম্প্রতি স্টার স্পোর্টসের একটি সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রসঙ্গে বিস্ফোরক হয়ে ওঠেন এই প্রাক্তন কোচ। তিনি বলেন, “১৫তম আইপিএল আয়োজিত হতে চলেছে। প্ৰথম এগারো মরশুমে কমেন্ট্রি করেছি। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের বোকা বোকা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নীতিকে অসংখ্য ধন্যবাদ। যা নির্বোধের মত কোনও সংবিধানে জায়গা পায়, আমাদের বেঁধে রাখে। এসবের জন্যই গত কয়েক মরশুমের আইপিএলে কমেন্ট্রি করতে পারিনি।”

ফের বিসিসিআই কে তুলোধনা করলেন রবি শাস্ত্রী, কিন্তু কেন ?

তবে শুধু রবি শাস্ত্রী নয়। এবার কমেন্ট্রি বক্সে দেখা যাবে মিস্টার আইপিএল ওরফে সুরেশ রায়না কে। এই নিয়ে শাস্ত্রী বলেন, ওঁকে সবাই মিস্টার আইপিএল বলে। বছরের পর বছর একটা দলের হয়ে খেলে গিয়েছে। এটা বিরাট বড় নজির। প্রত্যেকবার ও দলকে মাতিয়ে রাখে। তা নিয়ে কোনও সন্দেহ নেই। গোটা আইপিএলের ইতিহাসে ও অন্যতম টপ স্কোরারদের একজন।” তবে এবার কিছুটা অন্যরকম ভাবে নিজের তুলে ধরবেন রায়না।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 - RESULTS ● LIVE
মোট আসন: 294 (গণনা: 293)
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/293
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/293
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত