ফের মেসি-নেইমার একসাথে? কী বললেন এলএমটেন

Messi: ও এখন সৌদিতে আছে, সেখানে তাঁর চুক্তি শেষ হতে আরও এক বছর বাকি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মেসি, নেইমার ও সুয়ারেজ ফুটবল বিশ্বে যাঁদের চেনে ‘এমএসএ ’ বলে। এক সময় এই তিন মহান তারকা ফুটবলার এক সাথে খেলেছেন বার্সেলোনায়। সময়টা ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত। এখন তিনজনের পথ আলাদা হলেও মেসি আর সুয়ারেজ ইন্টার মায়ামিতে আছেন।

আরও পড়ুন: রবিবারের ভারত-পাক ম্যাচে হতে পারে বৃষ্টি! হতাশার কথা শোনাল হাওয়া অফিস

neimar

অন্যদিকে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরে খেলেন নেইমার। এবার কি নেইমারও যোগ দেবেন ইন্টার মিয়ামিতে? আবার কি দেখা যাবে ‘এমএসএন’ কে একসাথে? কারণ তাঁদের বিধ্বংসী পারফরম্যান্স বিশ্বের সকল ফুটবলবোদ্ধাদের তাক লাগিয়ে দিয়েছিল। তাঁদের হাত ধরে ত্রিমুকুটও জেতে বার্সেলোনা।

messi1

এক সাংবাদিক মেসিকে প্রশ্ন করেন নেইমার কি এবার তাঁর দলে আসবেন? কোন সম্ভবনা কি আছে? এর উত্তরে মেসি জানান, “ আমার সাথে নিয়মিত কথা হয় নেইমারের। তবে মিয়ামিতে ওর আসা সম্ভব কিনা আমি জানি না। এখনই সেটা নিয়ে কথা বলা কঠিন।

ফের মেসি-নেইমার একসাথে? কী বললেন এলএমটেন

messi

তবে ভবিষ্যতের কথাও উড়িয়ে দেননি মেসি। তিনি বলেন”। ও এখন সৌদিতে আছে, সেখানে তাঁর চুক্তি শেষ হতে আরও এক বছর বাকি। তারপর কি হবে জানিনা। তাই যে কোনও কিছুই ঘটতে পারে। তবে বর্তমানে কোনও সম্ভাবনা নেই”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত