রবিবারের ভারত-পাক ম্যাচে হতে পারে বৃষ্টি! হতাশার কথা শোনাল হাওয়া অফিস

ndia-Pak Match: ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে আগ্রহ যে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আইসিসির টুর্নামেন্ট ছাড়া কোন দ্বিপাক্ষিক সিরিজে অনেকদিন ধরেই ভারত এবং পাকিস্তান একে অপরের মুখোমুখি হয় না। আর তার রাজনৈতিক কারণ প্রায় সকলেরই জানা। তাই পাকিস্তানের ম্যাচ দেখতে সব সময়ই একটা বিরাট আগ্রহ থাকে। এখন চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এই বিশ্বকাপে আগামী রবিবার মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান।

আরও পড়ুনঃ পাক ম্যাচের আগে পিচ নিয়ে চিন্তায় অধিনায়ক রোহিত

india1 1

যে ম্যাচের টিকিট অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। যার দাম উঠেছিল কয়েক লক্ষ টাকা। তাই রবিবারের ম্যাচ নিয়ে আমেরিকায় ভারত পাক দর্শকদের সমাগম বৃদ্ধি পেয়েছে। যদিও বিশ্বকাপ নিয়ে আমেরিকার খুব একটা হেলদোল নেই। বেশিরভাগ স্টেডিয়ামে ফাঁকা।

তবে ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে আগ্রহ যে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই ম্যাচ আগামী রবিবার খেলা কি সম্ভব হবে? এই হাই ভোল্টেজ ম্যাচে বাধা হতে পারে আবহাওয়া। ম্যাচ হবে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।

কিন্তু মাঠে বড় গড়ানোর আগেই দুঃসংবাদ দিল স্থানীয় আবহাওয়া দপ্তর। রবিবাসরীয় ম্যাচ নাকি ভেস্তে যেতে পারে বৃষ্টির চোখরাঙানিতে। শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী ৯ জুন স্থানীয় সময় বেলা ১১টায়, অর্থাৎ ম্যাচ শুরুর আধ ঘণ্টা পর ৫১ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রবিবারের ভারত-পাক ম্যাচে হতে পারে বৃষ্টি! হতাশার কথা শোনাল হাওয়া অফিস

india2 1

বিকেল ৪টে পর্যন্ত ৪৫-৫০ শতাংশ বৃষ্টি হতে পারে। তার পর থেকে বৃষ্টির হার খানিকটা কমে ৩০ শতাংশ হতে পারে। এর অর্থ, নির্ধারিত ম্যাচের পুরো সময়টাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত