Panchayat Election: লালগোলায় তৃণমূল সিপিএম সংঘর্ষ, ফের নিহত এক বাম কর্মী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: লালগোলায় তৃণমূল সিপিএম সংঘর্ষ। ফের মৃত্যু হল এক বাম কর্মী তথা সমর্থকের। মৃত সিপিএম কর্মীর নাম রওশন আলি। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসকে দায়ী  করেছে সিপিএম। ইতিমধ্যেই পঞ্চায়েত ভোটের প্রথম ছয় ঘন্টায় মৃত্যু হয়েছে ১২ জনের।

আরও পড়ুন: TMC-ISF-র সংঘর্ষে ভোট কেন্দ্রে পড়ল তালা, উত্তপ্ত বাসন্তী!

জানা গিয়েছে, লালগোলার ময়া ছাতিয়ানি প্রাইমারি স্কুলের বাইরে তৃণমূল ও কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়। সেই বচসা রূপ নেয় মারামারিতে। কংগ্রেস কর্মীকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন রওশন আলি নামের এক সিপিএম কর্মী। আহত অবস্থায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

লালগোলায় তৃণমূল সিপিএম সংঘর্ষ, ফের নিহত এক বাম কর্মী

প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুরের আউশগ্রামে রাজিবুল হোক নামের এক সিপিএম কর্মীর মৃত্যু হয়েছে আজকে। শুক্রবার তিনি আক্রান্ত হয়েছিলেন। আহত অবস্থায় তাঁকে প্রথমে বর্ধমান মেডিক্যাল কজেল ও পরে এনআরএসে নিয়ে আসা হয়। সেখানে কলকাতাতেই লড়াই সাঙ্গ হয় রাজিবুলের। এক্ষেত্রেও অভিযোগ ছিল, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এবার লালগোলায় মৃত্যু হল আরেক বাম কর্মীর।

লালগোলায় তৃণমূল সিপিএম সংঘর্ষ, ফের নিহত এক বাম কর্মী

খুন, মারামারি, গুলি, ব্যালট পেপারে আগুন জ্বালানো কোনও কিছুই বাদ থাকল না পঞ্চায়েত ভোটের প্রথম কয়েক ঘন্টায়। ভোট শুরুর আগেই আশঙ্কা ছিল হিংসা চরমে পৌঁছতে পারে। সব আশঙ্কা সত্যি করে নজিরবিহীন অশান্তির সাক্ষী গোটা বাংলা। ইতিমধ্যেই পঞ্চায়েত ভোটের প্রথম ছয় ঘন্টায় মৃত্যু হয়েছে ১২ জনের। সবচেয়ে বেশী অশান্ত মুর্শিদাবাদ। সেখানে ৫ জনের প্রাণ গেল রাজনৈতিক হিংসায়। পূর্ব বর্ধমান, কোচবিহারে মারা গিয়েছেন ২ জন করে। নদীয়া, দক্ষিণ ২৪ পরগণা ও মালদহে ১ টি করে প্রাণ বলি হয়েছে। সব মিলিয়ে বলা যায়, নজিরবিহীন হিংসার মধ্যেই চলছে গ্রামোন্নয়ন প্রতিনিধিদের ‘সু-নির্বাচন’।

লালগোলায় তৃণমূল সিপিএম সংঘর্ষ, ফের নিহত এক বাম কর্মী

লালগোলায় তৃণমূল সিপিএম সংঘর্ষ, ফের নিহত এক বাম কর্মী
লালগোলায় তৃণমূল সিপিএম সংঘর্ষ, ফের নিহত এক বাম কর্মী

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন