TMC-ISF-র সংঘর্ষে ভোট কেন্দ্রে পড়ল তালা, উত্তপ্ত বাসন্তী!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে রীতিমতো সরগরম বাংলার রাজনীতি! এরপরেই মনোনয়ন পর্বে ফুটে ওঠে রাজ্যের একাধিক প্রান্তে হিংসার ঘটনা। কমিশনকে একাধিক হুঁশিয়ারি, রাজ্য পুলিশের ব্যর্থতা ও সন্ত্রাস রুখতে বিরোধীদের আর্জি মেনে নিয়ে রাজ্য কেন্দ্রীয় বাহিনী মোতায়নের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কিন্তু তাতেও খুব একটা সুফল মিলল না। আজ ভোটের দিন সকাল থেকেই রণক্ষেত্র চেহারা নিল বাংলা।

আরও পড়ুন:  ‘এই নির্বাচন উপহাস মাত্র’, পঞ্চায়েতের ভোটপর্বে ‘সন্ত্রাস’ নিয়ে সরব Sukanta Majumdar

এদিন ভোট পর্বের শুরু থেকেই রাজ্যের একের পর এক জায়গায় সংঘর্ষ, বোমাবাজি, এমনকি গুলি চালানোরও অভিযোগ উঠেছে! শুধু তাই নয়, সকাল থেকে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। কিন্তু এখন প্রশ্ন একটাই, রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করার পরেও রাজ্যের একাধিক প্রান্তে সন্ত্রাস ছড়িয়েছে। এই সমস্ত ঘটনায় কমিশনারের সক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। এহেন পরিস্থিতিতে কোথাও চলছে ছাপ্পা, কোথাও বা ভোট দিতে পারছেন না সাধারণ জনগণ। এদিকে দুই পক্ষের সংঘর্ষে এবার উত্তপ্ত বাসন্তী। এমনকি সংঘর্ষের জেরে বর্তমানে ওই বুথে তালা পড়ে গিয়েছে।

TMC-ISF-র সংঘর্ষে ভোট কেন্দ্রে পড়ল তালা, উত্তপ্ত বাসন্তী!

সূত্রের খবর, সকাল থেকেই নানা অশান্তিতে উত্তেজনা ছড়িয়েছে বাসন্তীতে। সেখানে দুই পক্ষ অর্থাৎ তৃণমূল ও আইএসএফ-এর মধ্যে প্রথমে বচসা বাধে। এরপরেই বচসা বাড়তে থাকলে ভোট কেন্দ্রে তালা পড়ে যায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের রামচন্দ্রখালি গ্রাম পঞ্চায়েত এলাকার কলা হাজরা গ্রামের রোবন সরদার পাড়ার ১২৬ নম্বর বুথের ঘটনা। জানা যাচ্ছে, বর্তমানে গণ্ডগোলের জেরে সেখানে ভোট বন্ধ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বাসন্তী থানার পুলিশ বাহিনী।

TMC-ISF-র সংঘর্ষে ভোট কেন্দ্রে পড়ল তালা, উত্তপ্ত বাসন্তী!

উল্লেখ্য, রাজ্যে একের পর এক দুর্নীতিতে নাম জড়িয়েছে শাসকদলের হেভিওয়েট নেতাদের! পঞ্চায়েত ভোটের আগেই যার জেরে অস্বস্তিতে পড়েছে শাসকদল। তবে দুর্নীতি গোড়া থেকে উগড়ে ফেলতে প্রায় দুমাস জেলায় জেলায় নবজোয়ার কর্মসূচি আয়োজিত করেছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পিছিয়ে থাকেনি বাকি রাজনৈতিক দলগুলি। সভার পাল্টা কর্মসূচি, হুংকারের বদলে হুঁশিয়ারি!! কিন্তু কে জিতবে এই ত্রিস্তরীয় নির্বাচন? শেষ হাসি হাসবে কারা? আজ রায় দেবে গ্রামবাংলা!

TMC-ISF-র সংঘর্ষে ভোট কেন্দ্রে পড়ল তালা, উত্তপ্ত বাসন্তী!

TMC-ISF-র সংঘর্ষে ভোট কেন্দ্রে পড়ল তালা, উত্তপ্ত বাসন্তী!
TMC-ISF-র সংঘর্ষে ভোট কেন্দ্রে পড়ল তালা, উত্তপ্ত বাসন্তী!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন