নজরবন্দি ব্যুরোঃ সারাদিন বুথ পরিদর্শনের পরে আচমকাই অসুস্থ মদন মিত্র,তড়িঘড়িতে পার্টি অফিসেই দেওয়া হল অক্সিজেন। আজ ভোট পঞ্চমীতে সকাল থেকেই নিজের বিধানসভা এলাকায় একাধিক বুথে পরিদর্শন করেছেন কামারহাটির তৃনমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র। তার পরই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি।
আরও পড়ুনঃ তৃনমূল কর্মীদের মারধোর গলসিতে, অভিযোগের আঙুল বিজেপির দিকে।


সূত্রের খবর, সারাদিন ধরে রৌদ্রের মধ্যে বিভিন্ন বুথ পরিদর্শন করেছেন তিনি। সারাদিন সব বুথে ঘোরার পর, নিজের ফেসবুক পেজ থেকে লাইভ শুরু করেন । আর তার পরই আচমকা শ্বাসকষ্ট অনুভব করেন। অসুস্থ হয়ে পড়েন লাইভের মাঝেই। দ্রুততার সঙ্গে পার্টি অফিসেই অক্সিজেন দেওয়া হয়েছে তাঁকে।
আজ সকালে শান্তিতে ভোট না হওয়ার খবর পেয়ে, বর পেয়ে নিজেই গাড়ি চালিয়ে ১৬৫ ও ১৬৬ নম্বর বুথে যান কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। অভিযোগ, সেখানে ঢোকার কেন্দ্রীয় বাহিনী তাঁকে বুথে ঢুকতে বাধা দেয়। একজন অফিসার মদন মিত্রের গায়ে হাত দিয়ে তল্লাশি শুরু করেন। আরেকজন পকেটে কী রয়েছে প্রশ্ন করে জামার পকেটে হাত দেন। তাতে নিজের জামার পকেট থেকে ঠাকুরের চবি বের করে দেখান, বলেন, এভাবে গায়ে হাত দিতে পারেন না আপনারা। আমি এখানকার প্রার্থী, আমি মদন মিত্র।’
রাজ্যে৬ জেলার ৪৫ আসনে ভোট হচ্ছে আজ। চতুর্থ দফার ভোটের পুনরাবৃত্তি না চেয়ে কড়া পাহারায় হচ্ছে এই দফার নির্বাচন। তার মধ্যেও সারাদিন জুড়ে দফায় দফায় বিভিন্ন জেলায় অশান্তির চিত্র ফুটে উঠেছে, কামারহাটিতেই আক্রান্ত হয়েছেন বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়।









