তৃনমূল কর্মীদের মারধোর গলসিতে, অভিযোগের আঙুল বিজেপির দিকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তৃনমূল কর্মীদের মারধোর গলসিতে, ভোট পঞ্চমীতে সারাদিন ধরে দফায় দফায় উত্তপ্ত হল বর্ধমান। একাধিক জায়গায় দিনভর উঠে এসেছে বিক্ষিপ্ত আশান্তির চিত্র। দিনের শেষ ভাগে এসে পূর্ব বর্ধমান জেলার গলসি-২ নম্বর ব্লকের ভুড়ি অঞ্চলের জাঁহাপুরে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠলো বিজেপি-র বিরুদ্ধে।

আর পড়ুনঃ ভোট ছেড়ে সেলফি মিমির সঙ্গে! দায়িত্ব থেকে সরানো হলো পোলিং অফিসারকে

তৃণমূলের অভিযোগ, ওই ছাপ্পা ভোট দিচ্ছিল বিজেপি, এবং বাধা দিতে জাওয়ায় ৭৭ নম্বর বুথের তৃণমূল এজেন্টকে মারধর করা হয় বলেও অভিযোগ। অপরদিকে বিজেপির অভিযোগ তৃনমূলের গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটেছে, আর তাতে পুলিশ এসে মারধর করেছে তাঁদের কর্মীদের। সব মিলিয়ে রণক্ষেত্রের আকার নেয় অই এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ।

সমগ্র ঘটনার প্রেক্ষিতে তৃনমূলের তরফে জানানো হয়েছে, ওই বুথে ছাপ্পা ভোট দিচ্ছিলো বিজেপি।সেই সময় ছাপ্পা ভোটে বাধা দেন তৃণমূল এজেন্ট।গ্রামের তৃনমূলের বাকি নেতা কর্মীদের ফোন করে জানান বিষয়টি। তৃণমূলের তরফে প্রশাসনে ফোন করে পুরো ঘটনা জানানো হয়। অভিযোগ এরপরই তৃণমূল কর্মী-সমর্থকেরা ওই বুথে ভোট দিতে গেলে তাঁদের উপর হামলা চালায় বিজেপি।

তৃনমূল কর্মীদের মারধোর গলসিতে, অন্যদিকে বিজেপির দাবী নিজেদের দলের অন্দরের কোন্দলের ফলে এই বিবাদ। এখানে কোন ভাবেই হাত নেই গেরুয়া শিবিরের কর্মীদের। উলটে তাঁদের দাবী “আমরা এ বিষয়ে কিছুই জানি না। রাজ্য পুলিশের কর্মীরা বিনা কারণে আমাদের কর্মী-সর্থকদের মারধর করেছে।” বিজেপির তরফ থেকে জানান হয়েছে, পুলিশের মারে আহত হয়েছেন তাঁদের ৪ কর্মী। আটক করে রাখা হয়েছে ১ জনকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন