ভোট ছেড়ে সেলফি মিমির সঙ্গে! দায়িত্ব থেকে সরানো হলো পোলিং অফিসারকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভোট ছেড়ে সেলফি মিমির সঙ্গে! অভিনেত্রী সাংসদ নিজে মানা করার পরেও সেলফি চক্করে নিজের দায়িত্ব খোয়ালেন সেকন্ড পোলিং অফিসার। ৫ম দফার ভোটের দিন এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি সদর বিধানসভা আসনের পান্ডাপাড়া জুনিয়র বেসিক স্কুলের ১৭/১৫৫ নম্বর বুথে। অভিনেত্রী মিমি চক্রবর্তী ভোটার ওই বুথের। আর তাঁকে সামনে পেয়ে নিজের কর্তব্যে ঢিলে দিয়ে সটান বাইরে বেরিয়ে সেলফি তুললেন বুথের সেকন্ড পোলিং অফিসার।

আরও পড়ুনঃ এটা মধ্যমগ্রাম শীতলকুচি নয়, কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করলেন কাকলি

৬ জেলার ৪৫ আসনে আজ ভোট হচ্ছে বাংলায়। নিজের কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন তারকা সাংসদ মিমি। সূত্রের খবর রোজ জাঁকে দেখেন টিভির পর্দায় তাঁকে সামনে দেখে সেলফি তুলতে উঠে আসেন ভোটের ডিউটেতে থাকা কর্মী। স্থানীয় সূত্রের খবর মিমি ভোট দিতে আসার সময়েই সেলফি তুলতে চান ওই কর্মী। তখনই তাঁকে সতর্ক করেছিলেন অভিনেত্রী। ছবি তোলা থেকে পরাস্ত করে জানিয়েছিলেন, “আপনার চাকরিটাও যাবে, আমারটাও যাবে।”

কিন্তু সাময়িক ভাবে ছবি তোলা বন্ধ থাকলেও, তিনি ভোট দিয়ে বেরনোর সময় ফের ছবি তুলতে চান ওই ব্যাক্তি।  এবং  নিজের কাজ ফেলে বুথের বাইরে বেরিয়েও আসেন তিনি। ইচ্ছেপুরণ করে পর্দায় দেখা অভিনেত্রীর সঙ্গে তোলেন ছবিও। ঘটনার পরেই নির্বাচন কমিশনের কোপের মুখে পড়েন ওই ভোটকর্মী। তাঁকে সরানো হয়েছে তাঁর দায়িত্ব থেকেও।

তার কারণ হিসেবে দেখানো হয়েছে নির্বাচন বিধি। যেখানে ভোট চলালাকীন বুথ ছেড়ে পোলিং অফিসারের বাইরে বেরিয়ে আসা নিয়ম বিরুদ্ধ। এতে বাধা পড়তে পারে ভোটপ্রক্রিয়া, অন্যদিকে ভোট প্রক্রিয়া প্রভাবিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে থাকে অনেক ক্ষেত্রে। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে বুথের বাইরে বেরিয়ে নিজের কাজে অবহেলা দেখিয়েছেন ওই কর্মী। এর পরই লপাইগুড়ির জেলা শাসক মৌমিতা গোদারা বসুর তরফ থেকে জানানো হয়েছে দায়িত্ব থেকে সরানো হয়েছে সেকেন্ড পোলিং অফিসারকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন