শাস্ত্রীর পর এবার করোনা টিকা নিলেন কপিল-মদনলাল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শাস্ত্রীর পর এবার করোনা টিকা নিলেন কপিল-মদনলাল। বুধবার দিল্লীর বেসরকারি হাসপাতালে করোনার টিকা নিলেন ভারতের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। ৬২ বছর বয়সী এই কিংবদন্তি অলরাউন্ডার আপাতত কোভিডের প্রথম ডোজ নিলেন।কপিল দেবের এই ভ্যাকসিন নেওয়া জরুরি ছিল কারণ কয়েকদিন আগেই তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন।

আরও পড়ুনঃ IPL নিয়ে নিজের মন্তব্যের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলেন স্টেইন

সেই কারণেই হরিয়ানা হ্যারিকেনের অ্যাঞ্জিওপ্লাস্টি করাতে হয়। এখন যদিও তিনি সুস্থ আছেন, তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে করোনার ভ্যাকসিন নিয়ে নিলেন। ওপর দিকে কপিলের সতীর্থ ৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের অপর সদস্য মদন লাল মঙ্গলবার করোনা টিকার প্রথম ডোজ নেন দিল্লির জীবন হাসপাতাল ও নার্সিং হোমে ।

টিকা নেওয়ার সময়কার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে তা নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে।  টিকা নিয়েই টুইট করে তিনি জানান এই টিকা নিয়ে তিনি গর্বিত । প্রসঙ্গত এর  আগে বর্তমান ভারতীয় কোচ রবি শাস্ত্রীও করনা টিকা নিয়েছিলেন।

শাস্ত্রীর পর এবার করোনা টিকা নিলেন কপিল-মদনলাল । দেশের করোনা ভাইরাসের প্রভাব কিছুটা কমলেও কোভিড ১৯-এর নতুন ঢেউ নিয়ে চিন্তা বাড়ছে প্রশাসনের। তার আগে দ্বিতীয় পর্বের টিকাকরণ যথেষ্ট অর্থবহ বলে মনে করা হচ্ছে। প্রথম পর্বে কোভিড ১৯ টিকা নেন দেশের স্বাস্থ্যকর্মীরা। পঞ্চাশোর্ধ ব্যক্তিদের টিকাকরণ শুরু হয়েছে দ্বিতীয় পর্বে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত