নজরবন্দি ব্যুরোঃ সৌরভ- বিরাট বিতর্ক শেষ হয়নি এখনো, আর এর মধ্যেই বিস্ফোরক মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিলেন স্পিনার আর অশ্বিন। তাঁর লক্ষ ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। যানিয়ে উত্তাল ভারতীয় ক্রিকেট। ২০১৯ সালে অস্ট্রেলিয়া সফরে সিডনিতে ভারতের হয়ে ৫ উইকেট নিয়েছিলেন কুলদীপ। অশ্বিন নেন ৩ উইকেট। তাও আবার চোট নিয়ে। সেই নিয়েই বর্তমানে সরগরম ভারতীয় ক্রিকেট মহল।
আরও পড়ুনঃ সৌরভ- বিরাট বিতর্কের মাঝেই অশ্বিন স্পিনে বোল্ড শাস্ত্রী, উত্তাল ক্রিকেট মহল
কিছু সময় আগেই বিশেষ স্পোর্টস সাইটের মুখোমুখি হয়ে অশ্বিন বলেন, ‘‘প্রথম ইনিংসে প্রথম চার উইকেটের মধ্যে আমিই তিন উইকেট নিয়েছিলাম। তাও পাটা উইকেটে। পেটে চোট নিয়ে ৫০ ওভারের বেশি বল করেছিলাম। কিন্তু ম্যাচের পরে আমাকে শুনতে হয়েছিল নেথান লায়ন ছয় উইকেট নিয়েছে। আমি তিন উইকেট নিয়েছি।’’ কিন্তু সেইসময় প্রেস মিটের মুখোমুখি হয়ে রবি শাস্ত্রী বলেছিলে, বর্তমানে বিদেশের সেরা স্পিনার হল কুলদিপ। যা শুনে মাথার উপর কার্যত আকাশ ভেঙে পরেছিলে জাতীয় দলের এই তারকা স্পিনারের।
তবে এখানেই শেষ নয়, সেই সাক্ষাৎকারে এই প্রাক্তন সিএসকে তারকা বলেন, ‘‘কুলদীপের জন্য আমি খুবই খুশি হয়েছিলাম। মূলত, এক জন তরুণ স্পিনার হয়ে অস্ট্রেলিয়ায় গিয়ে পাঁচ উইকেট নেওয়া সহজ ব্যাপার নয়। কিন্তু অনেক সময় ভাল বল করেও পাঁচ উইকেট নেওয়া সম্ভব হয় না। কিন্তু ও সেটা ভুল প্রমান করে দেখিয়েছিল। কিন্তু সেদিনের প্রেসমিটে রবি শাস্ত্রীর সেই বক্তব্যে যথেষ্ট ভাবে আঘাত পেয়েছিলাম। যারফলে সেইসময় হোটেলে ফিরে এসে স্ত্রী ও সন্তানদের সঙ্গে সময় কাঁটিয়ে নিজেকে স্বাভাবিক করেছিলাম।
সৌরভের পর এবার শাস্ত্রী-কোহলির বিরুদ্ধে অশ্বিন কে সমর্থন নেটিজেনদের

তবে এই ঘটনা সামনে আসার পর থেকেই কার্যত আলোড়ন তৈরি হয়েছে নেটমাধ্যমে। সেখানে রবিচন্দন অশ্বিন কে ট্যাগ করে একাধিক মতামত পেশ করতে শুরু করে দেশের ক্রিকেট অনুরাগীদের একাংশ। একজন লিখেছেন, ”রবিচন্দ্রন অশ্বিনই ক্রিকেট। দুর্দান্ত মানসিকতা। বিন্দুমাত্র সন্দেহই নেই একদিন অশ্বিন বিখ্যাত কোচ হবে।” এবার আরেক অনুগামী লিখেছেন, ”কোহলি-শাস্ত্রীর জন্য অনেক মানসিক সমস্যা তৈরি হয়েছিল অশ্বিনের। কঠিন সময়ে অশ্বিনের পাশে এসে দাঁড়ায়নি টিম ম্যানেজমেন্ট।” আর এক ভক্তর মতামত, ”অশ্বিনের প্রতি যে অশ্রদ্ধা দেখিয়েছে টিম ম্যানেজমেন্ট ও শাস্ত্রী, তা অত্যন্ত লজ্জাজনক।” যা নিয়ে কার্যত টালমাটাল পরিস্থিতি ভারতীয় ক্রিকেট মহলে।



