সৌরভ- বিরাট বিতর্কের মাঝেই অশ্বিন স্পিনে বোল্ড শাস্ত্রী, উত্তাল ক্রিকেট মহল

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সৌরভ- বিরাট বিতর্ক শেষ হয়নি এখনো, আর এর মধ্যেই বিস্ফোরক মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিলেন স্পিনার আর অশ্বিন। তাঁর লক্ষ ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। যানিয়ে উত্তাল ভারতীয় ক্রিকেট। ২০১৯ সালে অস্ট্রেলিয়া সফরে সিডনিতে ভারতের হয়ে ৫ উইকেট নিয়েছিলেন কুলদীপ। অশ্বিন নেন ৩ উইকেট। তাও আবার চোট নিয়ে।

আরও পড়ুনঃ ব্যবহারকারীদের জন্যে খুশির খবর, কি এলো নতুন প্ল্যান?

এক স্পোর্টস সাইটে সাক্ষাৎকার দিতে গিয়ে অশ্বিন মন্তব্য করেন, ‘‘প্রথম ইনিংসে প্রথম চার উইকেটের মধ্যে আমিই তিন উইকেট নিয়েছিলাম। তাও পাটা উইকেটে। পেটে চোট নিয়ে ৫০ ওভারের বেশি বল করেছিলাম। কিন্তু ম্যাচের পরে আমাকে শুনতে হয়েছিল নেথান লায়ন ছয় উইকেট নিয়েছে। আমি তিন উইকেট নিয়েছি।’’

সৌরভ- বিরাট বিতর্কের মাঝেই অশ্বিন স্পিনে বোল্ড শাস্ত্রী, উত্তাল ক্রিকেট মহল
সৌরভ- বিরাট বিতর্কের মাঝেই অশ্বিন স্পিনে বোল্ড শাস্ত্রী, উত্তাল ক্রিকেট মহল

এরপর শাস্ত্রী বলেন বিদেশে সেরা স্পিনার কুলদিপ। যা শুনে ভেঙে পরেছিলেন জাতীয় দলের এই তারকা স্পিনার। সাক্ষাৎকারে অশ্বিন আরও বলেন, ‘‘কুলদীপের জন্য আমি খুব খুশি ছিলাম। এক জন তরুণ স্পিনার হয়ে অস্ট্রেলিয়ায় গিয়ে পাঁচ উইকেট নেওয়া সহজ ব্যাপার নয়। কিন্তু অনেক সময় ভাল বল করেও পাঁচ উইকেট পাওয়া যায় না।

ও সেটা করে দেখিয়েছিল। রবি ভাইকে আমি খুব শ্রদ্ধা করতাম। কিন্তু ম্যাচ শেষে তাঁর কথায় খুব আঘাত পাই। মনে হচ্ছিল আমাকে কেউ বাসের তলায় ফেলে দিয়েছে। হোটেলে ফিরে স্ত্রী ও সন্তানদের সঙ্গে সময় কাটিয়ে নিজেকে স্বাভাবিক করি”।

সৌরভ- বিরাট বিতর্কের মাঝেই অশ্বিন স্পিনে বোল্ড শাস্ত্রী, উত্তাল ক্রিকেট মহল

আর এই নিয়েই এবার বিতর্ক তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেটে। খেলার সঙ্গে যুক্ত অনেকেই এই ঘটনায় মনে করছেন আগামী দিনে জাতীয় দলের অন্দরের কথা সবার সামনে বেরিয়ে আসবে। আর সেটা কি ভারতীয় ক্রিকেটের জন্য শুভ হবে? প্রশ্ন সবার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর