নজরবন্দি ব্যুরো: বঙ্গ ভোটের মুখে আবার তোরজোড় শুরু হয়েছে চিট ফাণ্ড মামলা নিয়ে। আর এই কারণে ইডি, সিবিআই ফের তলব করছে নেতা মন্ত্রীদের। আর এবার বিধানসভা নির্বাচনের আগে ফের একবার তৃণমূল নেতা মদন মিত্রকে তলব করল ইডি। আগামী ১৮ই মার্চে তাঁকে ইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে বলে যানা গিয়েছে।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীকে দেখতে আসবেন মহারাজ, জানালেন নিজেই
প্রসঙ্গত জেনে রাখা ভাল এবার বিধানসভা নির্বাচনে কামারহাটির তৃণমূল প্রার্থী হলেন মদন মিত্র। সম্প্রতি এই মামলায় ইডি দফতরে ২ বার হাজিরা দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আর এবার মদন মিত্র। শাসক দল সব সময় অভিযোগ করে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে।
তাই ভোট এলেই বার বার বিরোধীদের ভয় দেখানর জন্য এই সব সংস্থাগুলিকে দিয়ে নেতাদের নোটিস পাঠানো হয়। প্রসঙ্গত সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত হিসেবে দীর্ঘ সময়ে কারাগারে ছিলেন প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র। পরবর্তীতে মুক্ত হয়ে ফের রাজনীতিতে ফেরেন তিনি। একুশের বিধানসভা নির্বাচনে কামারহাটি আসনে তৃণমূলের টিকিটে নির্বাচন লড়ছেন তিনি।



