Cervical Cancer Vaccine: কোভিশিল্ডের পর এবার মহিলাদের সারভাইক্যাল ক্যানসারের টিকা আনছে সেরাম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০১৯-এর শেষে আসা করোনা অতিমারির টিকা তৈরি করে বিশ্বজুড়ে কোভিড সংক্রমণ ঠেকাতে বিশাল ভূমিকা নিয়েছিল পুনের সেরাম ইনস্টিটিউট। বিশ্বে আপাত নিরীহ কিন্তু ভয়াবহ প্রাণঘাতী ক‌্যানসারের (Cancer) অন‌্যতম সারভাইক‌্যাল ক‌্যানসার। এবার তারই নিরাময়ে করোনার টিকার আদর পুনাওয়ালার সংস্থা সেরাম বাজারে আনছে মহিলাদের সারভাইক্যাল ক্যানসারের টিকা।

আরও পড়ুনঃ সোনিয়াকে ইডির জিজ্ঞাসাবাদে উত্তাল দেশ, ফের তলবের সম্ভাবনা

এখনও পর্যন্ত এই ক‌্যানসারের ক্ষেত্রেই কার্যকর হয়েছে টিকার প্রয়োগ। কারণ এই ক‌্যানসারের সঙ্গেই সরাসরি ভাইরাসের যোগ মিলেছে। ভাইরাসটি হল হিউম‌্যান প‌্যাপিলোমা ভাইরাস। এমনটাই জানিয়েছেন সেরামের সিইও আদর পুনাওয়ালা। সবকিছু ঠিকঠাক থাকলে এবছরের শেষদিকে বাজারে চলে আসবে ওই ভ্যাকসিন। সারভাইক্যাল ক্যানসার বা জরায়ু মুখের ক্যানসারের পেছনে রয়েছে হিউম‌্যান প‌্যাপিলোমা ভাইরাস (qHPV)। সেই ভাইরাসকেই রুখে দেবে সেরামের টিকা।

কোভিশিল্ডের পর এবার মহিলাদের সারভাইক্যাল ক্যানসারের টিকা আনছে সেরাম
কোভিশিল্ডের পর এবার মহিলাদের সারভাইক্যাল ক্যানসারের টিকা আনছে সেরাম

সাধারণভাবে কৈশোরে যৌনসংসর্গে লিপ্ত হওয়ার আগেই এই ভ‌্যাকসিনের তিনটি ডোজ দেওয়া গেলে সারভাইক‌্যাল ক‌্যানসার প্রতিরোধে তা অনেকাংশে কার্যকর হয়। এতদিন পর্যন্ত দেশের বাজারে প্রাপ্ত ক‌্যানসারের দুটি টিকা সার্ভারিক্স এবং গার্ডাসিল এইচপিভি-র দু’টি স্ট্রেনের সঙ্গে মোকাবিলায় উপযোগী। কিন্তু তা আনতে হত বিদেশ থেকেই। আর সেরাম ইনস্টিটিউট যে ভ‌্যাকসিনটি আনতে চলেছে তা চারটি স্ট্রেনের মোকাবিলায় উপযুক্ত।

ওই ভ্য়াকসিন উত্পাদনের অনুমতি দিয়েছে ডিজিসিআই। ওই ভ্যাকসিন তৈরির অনুমতি পাওয়ার পর পুনাওয়ালা এক টুইট করে বলেছেন, এই প্রথম ভারতে তৈরি হবে সারভাইক্যাল ক্য়ানসারের ভ্যাকসিন। সাধ্যের মধ্যেই থাকবে ওই ভ্য়াকসিনের দাম। এবছরের শেষদিকেই ওই ভ্যাকসিন বাজারে এসে যাবে বলে আশা করছি।

কোভিশিল্ডের পর এবার মহিলাদের সারভাইক্যাল ক্যানসারের টিকা আনছে সেরাম
কোভিশিল্ডের পর এবার মহিলাদের সারভাইক্যাল ক্যানসারের টিকা আনছে সেরাম

যৌন সম্পর্কের ফলে যেসব ভাইরাস সংক্রমিত হয় তার মধ্যে রয়েছে হিউম‌্যান প‌্যাপিলোমা ভাইরাস(qHPV)। প্রজাতি অনুযায়ী এই ভাইরাস দেহের বিভিন্ন অংশে প্রভাব ফেলে। অনেকেই এই ভাইরাসে সংক্রমিত হলেও তাদের মধ্য়ে কোনও উপসর্গ থাকে না। কিন্তু যৌন সম্পর্কের ফলে অজান্তেই অন্যকে সংক্রমিত করে ফেলেন।

উল্লেখ্য, এতদিন সারভাইক্যাল ক্যানসারের টিকা হিসেবে পাওয়া যেত গার্ডাসিল ও সার্ভারিক্স। ওই দুই টিকাই আনতে হতো বিদেশ থেকে। টিকা দুটি হিউম‌্যান প‌্যাপিলোমা ভাইরাসের দুটি প্রজাতিকে ঠেকাতে পারতো। কিন্তু সেরাম ইনস্টিটিউটের টিকা লড়তে পারবে ওই ভাইরাসের ৪টি প্রজাতির বিরুদ্ধে।

কোভিশিল্ডের পর এবার মহিলাদের সারভাইক্যাল ক্যানসারের টিকা আনছে সেরাম

কোভিশিল্ডের পর এবার মহিলাদের সারভাইক্যাল ক্যানসারের টিকা আনছে সেরাম
কোভিশিল্ডের পর এবার মহিলাদের সারভাইক্যাল ক্যানসারের টিকা আনছে সেরাম

বিশ্বে ক্যানসারে যত মহিলার মৃত্যু হয় তার একটি বড় অংশই এই সারভাইক্যাল ক্যানসারের রোগী।  ভারতে মহিলাদের ক্যানসার আক্রান্তদের মধ্য়ে দ্বিতীয় স্থানে রয়েছে সারভাইক্যাল ক্যানসার রোগী। বিশ্বের অধিকাংশ নিম্ন ও মধ্য আয়ের দেশগুলিতে সারভাইক্যাল ক্যানসার রোগীর দেখা মেলে বেশি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর