কাঁপছে কংগ্রেসে, আজাদের পর এবার ৫১ জন নেতা দিচ্ছেন ইস্তফা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের বড় ধাক্কা কংগ্রেসে। গুলাম নবি আজাদের পর এবার কংগ্রেস থেকে ইস্তফা দিতে চলেছেন আরও ৫১ জন। কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে ওই ৫১ জন নেতা গুলাম নবি আজাদের নতুন দলে যোগ দিতে চলেছেন বলে রিপোর্টে প্রকাশ। গুলাম নবি আজাদের পর এখনও পর্যন্ত কংগ্রেস থেকে ৬৪ জন ইস্তফা দিচ্ছেন বলে খবর।

আরও পড়ুনঃ বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত কেন্দ্রের সিদ্ধান্ত, রিপোর্ট তলব করল হাই কোর্ট

যা নিয়ে রাজনৈতিক মহলে ফের শোরগোল শুরু হয়েছে। দলত্যাগী বলে যে ৫১ জনের নাম উঠছে, তাঁদের মধ্যে আছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তারা চাঁদ। মঙ্গলবার সোনিয়া গান্ধীর কাছে একটি সম্মিলিত পদত্যাগ পত্র পাঠিয়েছেন নেতারা।

15 21

তারা চাঁদ ছাড়াও দল ছাড়তে চান আবদুল মজিদ ওয়ানি, মনোহর লাল শর্মা, ঘারু রামের মতো প্রাক্তন মন্ত্রী এবং বিধায়ক বলবান সিং। ইস্তফা দেওয়ার ঘোষণা করে বলবান সিং বললেন, ‘গুলাম নবি আজাদের সমর্থনে আমরা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে একটি সম্মিলিত পদত্যাগ পত্র জমা দিয়েছি।’

কাঁপছে কংগ্রেসে, আজাদের পর এবার ৫১ জন নেতা দিচ্ছেন ইস্তফা
কাঁপছে কংগ্রেসে, আজাদের পর এবার ৫১ জন নেতা দিচ্ছেন ইস্তফা

প্রসঙ্গত, কংগ্রেস থেকে ইস্তফা দেওয়ার পর গুলাম নবি আজাদকে নিয়ে যখন জোর জল্পনা শুরু হয়, সেই সময় গান্ধী পরিবারের বিষয়ে মুখ খোলেন তিনি। আজাদ বলেন, ৩০ বছর আগে গান্ধী পরিবারের প্রতি তাঁর যে শ্রদ্ধা ছিল, একনও তাই রয়েছে।

কাঁপছে কংগ্রেসে, আজাদের পর এবার ৫১ জন নেতা দিচ্ছেন ইস্তফা

কাঁপছে কংগ্রেসে, আজাদের পর এবার ৫১ জন নেতা দিচ্ছেন ইস্তফা

রাহুল গান্ধী যাতে সুস্থ থাকেন, সেই প্রার্থনা করেন তিনি। পাশাপাশি রাহুল গান্ধীকে তাঁরা সফল নেতা তৈরি করতে চেয়েছিলেন, তিনি সোনিয়া-পুত্র তাতে নিজেই আগ্রহী নন বলে কটাক্ষ করেন আজাদ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত