Modon Mitra: অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পর মুখ খুললেন, মদন মিত্র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ সকালেই গরু পাচারকাণ্ডে সিবিআই গ্রেফতার করেছে বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে।একাধিক নেতা এই প্রসঙ্গে তাঁদের মতামত প্রকাশ করেছেন।আর তারপরেই  তাঁর গ্রেফতার প্রসঙ্গে মুখ খোলেন মদন মিত্র।

আরও পড়ুন:অনুব্রতর গ্রেফতারের দিনই ৭ দিনের ছুটিতে গেলেন ডাক্তার চন্দ্রনাথ অধিকারী! জানালেন কারণ

তিনি বলেন, “আজ জানতে পারলাম, অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই।এটি একটি স্পর্শকাতর বিষয়। শুধুমাত্র (তৃণমূল) মুখপাত্র এ ব্যাপারে মন্তব্য করতে পারবেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে দুর্নীতিকে সমর্থন করা হবে না। পার্থ চ্যাটার্জিকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, এর মধ্য দিয়ে নেত্রীর বার্তা প্রমাণিত হয়েছে।”এ দিন একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শোনা যায় তাঁর মুখে। তাঁর দাবি, অভিষেকের সিদ্ধান্ত তাঁর নিজের, তবে অভিষেক সব বিষয়ে স্বচ্ছ বলে মন্তব্য করেন তিনি।

অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পর মুখ খুললেন,একাধিকবার শোনা যায় অভিষেকের কথা 
অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পর মুখ খুললেন,একাধিকবার শোনা যায় অভিষেকের কথা 

অনুব্রতর আটকের খবর ছড়িয়ে পড়তেই রাস্তায় নেমে উচ্ছ্বাস প্রকাশ করেন বিজেপি কর্মী-সমর্থকরা। এসএন ব্যনার্জি রোডে কল্যাণ চৌবের নেতৃত্বে গুড়া বাতাসা বিলি করা হয় পথচারীদের মধ্যে। বাজানো হয় ঢাক। পাশাপাশি অনুব্রতর আটক নিয়ে সরব হন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, অনুব্রত মণ্ডল একজন মাফিয়া। যে হাটে মগুর মাছ বিক্রি করতো। সে এখন হাজার কোটি টাকার মালিক।

অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পর মুখ খুললেন,একাধিকবার শোনা যায় অভিষেকের কথা

অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পর মুখ খুললেন,একাধিকবার শোনা যায় অভিষেকের কথা 
অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পর মুখ খুললেন,একাধিকবার শোনা যায় অভিষেকের কথা

ইতিমধ্যেই পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায় অনুব্রত প্রসঙ্গে বলেছেন, ‘অন্যায় করলে গ্রেফতার করা হবে। যদি বলেন অন্যায় করেননি, তাহলে তাঁকেই তা প্রমাণ করতে হবে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন