Afghanistan Earthquake: আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, মৃত কমপক্ষে ২৫৫

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আফগানিস্তান ও পাকিস্তানে ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে ২৫৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলা জানা গিয়েছে। আহত ৫০০’রও বেশি। বুধবার ভোরে রিখটার স্কেলে ৬.১ মাত্রায় কেঁপে উঠেছিল দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত শহর ।

আরও পড়ুনঃ অগ্নিপথ প্রত্যাহার করুক সরকার, বিহারের পথে বিরোধীরা

ভূমিকম্পটি দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত শহর থেকে প্রায় ৪৪ কিলোমিটার (২৭ মাইল) দূরে আঘাত হানে এবং এর উৎস ভূপৃষ্ঠ থেকে ৫১ কিলোমিটার গভীরে ছিল বলে জানা গিয়েছে। আফগানিস্তানের দুর্যোগ মোকাবিলা বিভাগের তরফে জানানো হয়েছে, এদিন ভোরেই এই ভূমিকম্প হয়েছে।

11 15

সব মিলিয়ে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের প্রায় ৫০০ কিলোমিটার অঞ্চল ভূমিকম্পের কবলে পড়েছে। তবে ক্ষতি হয়েছে আফগানিস্তানেরই। তালিবানের বিপর্যয় মোকিবিলা মন্ত্রকের প্রধান নাসিম হাক্কানি জানাচ্ছে, অধিকাংশ মৃত্যুই হয়েছে পাক্তিকা প্রদেশে।

12 13

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, মৃত কমপক্ষে ২৫৫

সেখানে মারা গিয়েছেন প্রায় ১০০ জন। পাকিস্তানের তরফেও জানানো হয়েছে, সেদেশের পাঞ্জাব প্রদেশ ও খাইবার পাখতুনখাওয়াতেও ভয়াবহ কম্পন অনুভূত হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর