নজরবন্দি ব্যুরোঃ উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার ক্ষেত্রে এবার নিয়ম আরো শিথিল করলো শিক্ষা দপ্তর । এবার থেকে ৩৫ শতাংশ নম্বর পেলেই ভর্তি হওয়া যাবে একাদশ শ্রেণিতে । এমনকি ৩৫ শতাংশ নম্বর পেলে বিজ্ঞান শাখাতেও আবেদন করতে পারবেন ছাত্রছাত্রীরা ।
আরও পড়ুনঃ ‘ওরা আমাদের মারছে, কাশ্মীরের মানুষদের বাঁচান’ প্রধানমন্ত্রীর কাছে কাতর আবেদন এক তরুণীর


আরো অনেক বেশি পড়ুয়াকে বা ছাত্রছাত্রীকে উচ্চ শিক্ষার পথে সুযোগ করে দিতেই স্কুলে এবার একাদশ শ্রেণির আসন সংখ্যা বাড়ানো হলো । এই আসন সংখ্যা ২৭৫ থেকে বাড়িয়ে ৪০০ করা হয়েছে । নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মাধ্যমিকে ৩৫ শতাংশ নম্বরই যথেষ্ট। যে কোনও শাখায় ভর্তি হওয়া যাবে।

বিজ্ঞান বিভাগ (Science Stream) অর্থাৎ অঙ্ক, পদার্থবিদ্যা, জীববিদ্যা, রসায়নের মতো বিষয়গুলি নিয়ে পড়াশোনা করতে চাইলে আবেদন করতে পারে মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্রছাত্রীরা। এই মর্মে নতুন করে বিজ্ঞপ্তি জারি করেছে WBCHSE. বলা হয়েছে, যে যে বিষয় নির্বাচন করে পড়তে চাইবে, সেই বিষয়ে ৩৫ শতাংশ নম্বর থাকা আবশ্যক।



অর্থাৎ পিওর সায়েন্সের ক্ষেত্রে অঙ্কে ৩৫ শতাংশ পেতেই হবে। আবার বায়ো সায়েন্স (Bio Science) নিয়ে একাদশে ভর্তি হতে চাইলে জীববিজ্ঞানে ৩৫ শতাংশ নম্বর দরকার। উচ্চমাধ্যমিকে ভূগোল নিতে চাইলে ভূগোলে ৩৫ শতাংশ নম্বর দরকার।

উচ্চ মাধ্যমিকে ভর্তির নিয়ম শিথিল, এবার ৩৫ শতাংশ নম্বর পেলেই ভর্তি যে কোনও শাখায়
কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাইলে অঙ্ক, ভৌতবিজ্ঞানে দরকার এই নম্বর। ভর্তির নম্বর কমানো এবং আসন সংখ্যা বাড়ানো তাই স্বাভাবিকভাবেই খুশি ছাত্র-ছাত্রী থেকে অভিবাবকরা







