‘ওরা আমাদের মারছে, কাশ্মীরের মানুষদের বাঁচান’ প্রধানমন্ত্রীর কাছে কাতর আবেদন এক তরুণীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভূ-স্বর্গে ফের ঘনিয়ে উঠেছে অশান্তি। জেহাদিদের নিশানায় একের পর এক কাশ্মীরি পন্ডিত। আতঙ্কিত সকলেই। তবে কি আরও একবার ভিটেমাটি ছেড়ে ছিন্নমূল হওয়ার পালা এই কাশ্মীরি পণ্ডিতরা?

আরও পড়ুনঃ অবৈধ সম্পর্কের জের, রাজনীতি থেকে সাময়িক অবসর নিচ্ছেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা ভরত সিং সোলাঙ্কি।

এই পরিস্থিতিতে এবার খোদ প্রধানমন্ত্রী মোদি কে উদ্দেশ্য করে খোলা বার্তা দিলেন ওই সম্প্রদায়ের এক তরুণী। যেখানে ঝরে পরল তার উদ্বেগ-আতঙ্ক। কি বললেন তিনি? “ওরা আমাদের মারছে। অথচ গোটা পৃথিবী চুপ! দয়া করে সাহায্য করুন আমাদের। আমাদের, কাশ্মীরের মানুষদের বাঁচান।”

‘ওরা আমাদের মারছে, কাশ্মীরের মানুষদের বাঁচান’ প্রধানমন্ত্রীর কাছে কাতর আবেদন এক তরুণীর

সোশ্যাল মিডিয়ায় কাতর আর্তি জানালেন এক কাশ্মীরি তরুণী। তাঁর পরিবার খুন হয়ে যেতে পারে যে কোনও দিন, এই ভয়ানক উদ্বেগ নিয়েই সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হলেন তিনি। কেবল কাশ্মীরিই নন, কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ওই তরুণী।

19 3

আর উপত্যকায় ফের যেভাবে কাশ্মীরি পণ্ডিতদের নিশানা করা হচ্ছে, তা নিয়ে রীতিমতো আতঙ্কে ভুগছেন তিনি। বিগত কয়েক দিনে একাধিক কাশ্মীরি পণ্ডিত খুন হয়ে যাওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় একটি খোলা বার্তা রেখেছেন ওই তরুণী, দীপিকা কল।

20 3

‘ওরা আমাদের মারছে, কাশ্মীরের মানুষদের বাঁচান’ প্রধানমন্ত্রীর কাছে কাতর আবেদন এক তরুণীর

যত দ্রুত সম্ভব যথাযথ ব্যবস্থা নিন প্রধানমন্ত্রী, ভিডিও বার্তায় সেই আবেদনই জানিয়েছেন দীপিকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত