নজরবন্দি ব্যুরোঃ বিতর্কের জের। রাজনীতি থেকে সাময়িক অবসর নিচ্ছেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা ভরত সিং সোলাঙ্কি। কয়েক দিন ধরেই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে দেখা গিয়েছিল ২৪ বছরের এক তরুণীর সঙ্গে।
আরও পড়ুনঃ কেকের মৃত্যুর জন্য কর্তৃপক্ষের অসাবধানতাকেই দায়ি করলেন রাজ্যপাল


সেই বিতর্কের মধ্যেই এবার গুজরাটের কংগ্রেস নেতা সোলাঙ্কি জানিয়ে দিলেন, আর আগামী কয়েক মাস রাজনীতির আঙিনায় নয়। আপাতত সমাজসেবাতেই মন দিতে চান তিনি। সামনেই গুজরাতের বিধানসভা নির্বাচন। তার আগে সম্প্রতি ভরত সিং এর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়ো তৈরি করেছেন তাঁরই স্ত্রী রেশমা পটেল।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি ঘরের দরজা ঠেলে ঢুকছেন রেশমা। সামনেই এক অল্পবয়সি মহিলাকে দেখে তেড়ে যাচ্ছেন তিনি। সেই সময় বাধা দেওয়ার চেষ্টা করেও রেশমাকে সামলাতে পারছেন না ভরতসিন। এর পরেই রেশমা ওই অল্পবয়সি মহিলার চুলের মুঠি ধরে পেটাচ্ছেন। পরে জানা যায়, ওই মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে তাঁর রাজনীতিক স্বামী ভরত সিং এর।



অবৈধ সম্পর্কের জের, রাজনীতি থেকে সাময়িক অবসর নিচ্ছেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা ভরত সিং সোলাঙ্কি।
৬৮ বছরের রাজনীতিবিদ শুক্রবার ওই তরুণীর পরিচয় জানিয়ে বলেছেন, তাঁর সঙ্গে রেশমার ডিভোর্সের মামলা চলছে। ডিভোর্স পেয়ে গেলেই ওই তরুণীকে বিয়ে করবেন তিনি। প্রসঙ্গত, এটাই হতে চলেছে তাঁর তৃতীয় বিয়ে। সেই সঙ্গে সোলাঙ্কির আরও অভিযোগ, তাঁর রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে হাত মিলিয়েই রেশমা এই ধরনের চক্রান্ত করার চেষ্টা করছেন।
Gujarat #Congress leader Bharatsinh Solanki was caught by his wife was having affair with 24 old girl caught red handed #BharatSolankee pic.twitter.com/SFecy5WQmN
— DILIP KUMAR (@DILIPKUMAR9990) June 2, 2022







