নজরবন্দি ব্যুরোঃ সঙ্গীতশিল্পী কেকের মৃত্যু নিয়ে এবার কর্তৃপক্ষের অসাবধানতাকেই দায়ি করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রিস্ক ম্যানেজমেন্টের কোনও ব্যবস্থা ছিল না বলেও অভিযোগ তুলেছেন তিনি। একইসঙ্গে কেকের মৃত্যুর জন্য প্রশাসনিক ব্যর্থতা দায়ি বলেই দাবী করেন তিনি।
আরও পড়ুনঃ কসবায় দুষ্কৃতী তাণ্ডব, বাড়ি ভাঙচুর, নেপথ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল


শনিবার উত্তরবঙ্গ সফরের পর বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানেই কেকের মৃত্যু নিয়ে সরব হলেন রাজ্যপাল জগদিপ ধনকড়। তাঁর অভিযোগ, এটা সঙ্গীতশিল্পী কেকে-র মৃত্যু বেদনাদায়ক। আমাকে অনেকে ভিডিও পাঠিয়েছেন। অনুষ্ঠান কর্তৃপক্ষের অসাবধানতা এবং গাফিলতি এর জন্য দায়ী। ভিড় সামলানো বা তা মাথায় রেখে অনুষ্ঠান করা উচিত ছিল। আসলে এটা প্রশাসনিক গাফিলতি বলেও অভিযোগ তুলেছেন তিনি।

সঙ্কটের সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন ধনখড়। একইসঙ্গে তাঁর অভিযোগ, কোনও রিস্ক ম্যানেজমেন্টের ব্যবস্থা ছিল না। কত দর্শক আসবেন, তার ওপর নিয়ন্ত্রণ থাকা উচিত ছিল। সংকটের সময় সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি।


কেকের মৃত্যুর জন্য দায়ী কে?

রাজ্যপালের মন্তব্যের পাল্টা কটাক্ষ করেছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, রাজ্যপাল কার লোক? শুভেন্দু অধিকারী সরে গিয়ে সেখানে রাজ্যপালের বসা উচিত। মঞ্চে এমন কোনও ইঙ্গিত মেলেনি যে কেকের শরীর খারাপ লাগছিল। এর পরেও উনি গ্র্যান্ড হোটেলে গিয়েছেন। সেখানে লিফটে শরীর খারাপ লাগছিল। তা হলে কী ভাবে বোঝা যাবে ওঁর শরীর খারাপ? রাজ্যপাল আগে থেকে বুঝতে পারলে জানালেন না কেন?







