Adipurush: হনুমানের মুখের ভাষা এই? মুক্তির পর ফের আইনি জটিলতায় ‘আদিপুরুষ’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মুক্তির আগে থেকেই আদিপুরুষ নিয়ে বিতর্কের শেষ ছিল না। একের পর এক আইনি জটিলতার সম্মুখীন হতে হয়েছিল এই সিনেমাকে। ছবির প্রথম ঝলক সামনে আসার পর থেকেই এই সিনেমা ঘিরে একের পর এক বিতর্ক সৃষ্টি হয়েছিল। এবার ফের এই ছবি মুক্তির পর হিন্দুদের ভাবাবেগে আঘাত পরার অভিযোগ দায়ের করা হল।

আরও পড়ুনঃ ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৭ জুন, জেনে নিন আজকের দিনের নানা ঘটনাবলী

এই ছবির বিরুদ্ধে দিল্লির হাইকোর্টে পিটিশন দায়ের করা হল। হিন্দু সেনারা এই বিষয়ে হাইকোর্টে অভিযোগ জানায়। তাদের দাবি আদিপুরুষ সিনেমাটিতে বিভিন্ন পৌরাণিক চরিত্র যেমন রাম, সীতা, রাবন এবং হনুমানের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। শুধু তাই নয় তারা দাবি করে এই সিনেমাতে প্রত্যেকটি চরিত্রকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে তা একেবারে রামায়ণের থেকে বিপরীত।

হনুমানের মুখের ভাষা এই? ফের শুরু জোর জল্পনা! 
হনুমানের মুখের ভাষা এই? ফের শুরু জোর জল্পনা! 

তাই তারা বলে যে এই সিনেমাটিতে যেসমস্ত আপত্তিকর বা অসঙ্গত দৃশ্য রয়েছে তা যেন অবিলম্বে বাদ দিয়ে দেওয়া হয়। এবং তারা আরও জানান যে তারা হিন্দুদের ভাবাবেগে আঘাত দিয়ে যে ভুলটি করেছে সেই দিকটি যেন অবিলম্বে বিচার করা হয়। গত ১৬ তারিখেই এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। যদিও মুক্তির আগে থেকেই তা নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল।

হনুমানের মুখের ভাষা এই? ফের শুরু জোর জল্পনা! 

হনুমানের মুখের ভাষা এই? ফের শুরু জোর জল্পনা! সেইসময় বিজেপি নেতারা অভিযোগ তুলেছিল একাধিকবার। যদিও সেন্সর বোর্ডের সেই অভিযোগ আদিপুরুষ পাশ করে গিয়েছিল। আদিপুরুষ দেখে দর্শকরাও খুব একটা খুশি নয়। রাবনের চেহারা নিয়েও প্রশ্ন তুলেছে অনুরাগীরা। এমনকি হুনুমানের মুখের ভাষা নিয়েও ঘোর আপত্তি। কারন এই সিনেমাতে হনুমানকে বলতে শোনা গিয়েছে “তেল তেরে বাপ কা, জলেগি তেরে বাপ কি”। এরপরেই তা ঘিরে তৈরি হয় জোর জল্পনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত