‘মানুষের আস্থা, বিশ্বাস অর্জন করেছেন’, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান Adhir Chowdhury

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর সাংসদ অধীর চৌধুরী। শনিবার সাংবাদিক বৈঠকে একথা জানালেন কংগ্রেস নেতা। এদিনই জেলা সফরে এসেছেন বিচারপতি। তখনই বহরমপুরে বসে তাঁকে রাজনীতির ময়দানে আহ্বান জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

আরও পড়ুন: অসমে বিজেপিকে হারাতে বিরোধীদের মেগা বৈঠক, উত্তর-পূর্বে লোকসভা ভোটের ঢাকে কাঠি

এদিনের সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, ‘আমরা চাইব আগামী দিনে বাংলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ করে একটা নির্বাচন করা হোক। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাংলার মানুষের বিশ্বাস, ভরসা অর্জন করেছেন।’ যোগ করেন, ‘এই সমস্ত ব্যক্তিত্বকে রাজনীতির ময়দানে এনে তাদের রাজ্য পরিচালনার দায়িত্ব দেওয়া হলে একটা নতুন দিগন্ত তৈরি হবে।’

'মানুষের আস্থা, বিশ্বাস অর্জন করেছেন', বিচারপতি গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দেখতে চান Adhir Chowdhury

কংগ্রেস সাংসদ জোর গলায় জানান, ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে নির্বাচন হলে আমি সবার আগে লাইনে দাঁড়াব।’

'মানুষের আস্থা, বিশ্বাস অর্জন করেছেন', বিচারপতি গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দেখতে চান Adhir Chowdhury

নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক রায় দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর বেনিয়োগের মামলা উঠেছিল তাঁর এজলাসে। বিচারপতির হুঁশিয়ারির মুখে পড়ে খোদ শাসক দলের মন্ত্রী। বিচারপতির নির্দেশে অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। নিয়োগ দুর্নীতি নিয়ে আরও অনেক শুনানি হয়েছে তাঁর সিঙ্গেল বেঞ্চে।

‘মানুষের আস্থা, বিশ্বাস অর্জন করেছেন’, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দেখতে চান Adhir Chowdhury

'মানুষের আস্থা, বিশ্বাস অর্জন করেছেন', বিচারপতি গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দেখতে চান Adhir Chowdhury

শনিবার মুর্শিদাবাদ জেলা সফরে এসেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তৃণমূলের তরফে বিচারপতিকে আক্রমণ করে বলা হয়েছিল, বিচারপতির পদ ছেড়ে রাজনীতিতে নেমে পড়ুন। যদিও সেইসময় কোনও প্রতিক্রিয়া দেননি বিচারপতি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন