নজরবন্দি ব্যুরোঃ মুর্শিদাবাদে আক্রান্ত ২০ হাজার+! এই পরিস্থিতিতে নিজের সংসদ তহবিলের টাকা দিয়ে জেলার জন্য এগিয়ে এলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরি। করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক ভাবে ছড়িয়ে পড়েছে জেলা গুলিতেও। প্রতি জেলায় রোজের নিরিখে হুহু করে বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘন্টায় মুর্শিদাবাদে আক্রান্ত হয়েছেন ৪৮০ জন।
আরও পড়ুনঃ সংক্রমণে বিশ্ব রেকর্ড ভারতের, এক দিনে আক্রান্তের গন্ডী ছাড়ালো ৪ লাখ।


কদিন আগেই জেলার দুই কেন্দ্রের প্রার্থী মারা গিয়েছেন করোনার কারণে। পরিস্থিতি খারাপ হচ্ছে বহরমপুরেও। সব মিলিয়ে ভালো নেই মুর্শিদাবাদ। আর এই পরিস্থিতিতে জেলার মানুষের পাশে থাকতে এগিয়ে এলন অধীর চৌধুরি। সূত্রের খবর, গতকাল অর্থাৎ শুক্রবারই জেলাশাসক শরদকুমার দ্বিবেদীকে চিঠি দেন তিনি। সেখানে আবেদন করেছেন নিজের লোকসভা ক্ষেত্রে একটি অক্লিজেন প্লান্ট স্থাপনের জন্য। পাশাপাশি গোটা জেলার জন্য অত্যাধুনিক ভেন্টিলেটর যুক্ত ২টি অ্যাম্বুল্যান্স কেনারও প্রস্তাব দিয়েছেন তিনি।

পরিস্থিতি সামলাতে প্রতি জেলায় ২ টি করে অ্যাম্বুল্যান্স ছিলো করোনা রোগীদের জন্য। কিন্তু যে হারে জেলাগুলিতেও বাড়ছে সংক্রমণ তাতে অসুবিধে হচ্ছে প্রবল। প্রদেশ কংগ্রেস সভাপতি জানিয়েছেন এর সমস্ত ব্যয় ভার যাবে তাঁর সাংসদ তহবিল থেকে। অনুরোধ করেছেন, দ্রুত এই গোটা প্রক্রিয়া শেষ করুন জেলাশাসক। সঙ্গে তিনি স্পষ্টতই জানিয়েছেন শুধু নিজের কেন্দ্র নয়, গোটা জেলার জন্যই সুবিধা করতে চান তিনি।


মুর্শিদাবাদে আক্রান্ত ২০ হাজার+! স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত হয়েছেন মোট ১৭,৪১১ জন। তাঁদের মধ্যে ৩,৯৩২ জনই উত্তর ২৪ পরগনার। দৈনিক সংক্রমণের নিরিখে কল্কাতাকে পিছনে ফেলে ফের প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয় স্থানে কলকাতা। সেখানেও তিন হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘন্টায়। নতুন আক্রান্তের সংখ্যা ৩,৯২৪ জন। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮,২৮, ৩৬৬। সব জেলাতেই পাল্লা দিয়ে বাড়ছে করোনার গ্রাফ।







