নজরবন্দি ব্যুরোঃ সংক্রমণে বিশ্ব রেকর্ড ভারতের, সমস্ত তৎপরতা সত্বেও প্রতিদিনের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড তৈরি হচ্ছে প্রতিদিন। দেশের একাধিক স্থানে ঘাটতি অক্সিজেনের। নেই বেড। ধারাবাহিক সংক্রমণে দেশের একদিকে আক্রান্ত পেরিয়ে গেলো প্রায় ৪ লক্ষের ঘর। আমেরিকার সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করেছে ভারত।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী হবেন দিলীপ ঘোষ, জেতার আগেই মন্ত্রীসভা নিয়ে বৈঠক শাহ-নাড্ডার!!


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১ হাজার ৯৯৩ জন। যা এখনও অবধি একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। একদিনেই মৃত্যু হয়েছে ৩৫২৩ জনের। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ৯১ লক্ষ ৬৪ হাজার ৯৬৯। এরমধ্যে ১ কোটি ৫৬ লক্ষ ৮৪ হাজার ৪০৬ মানুষ সুস্থ হয়ে উঠেছেন। মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ১১ হাজার ৮৩৫ জনের।
বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩২ লক্ষ ৬৮ হাজার ৭১০। দেশের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ এবং মৃত্যু মহারাষ্ট্রে। দৈনিক মৃত্যু ৭০০-র বেশি। তার পরেই আছে দেশের রাজধানী। গোটা রাজধানী জুড়ে জ্বলছে গণচিতা। গত কয়েক সপ্তাহে শুধু করোনায় মৃত্যুর কারণে নাম নথিভুক্ত হয়েছে প্রায় ৩ হাজারের বেশি মানুষের নাম। এই পরিস্থিতিতে বিপর্যস্ত ভারতের একাধিক রাজ্য।
সংক্রমণে বিশ্ব রেকর্ড ভারতের, দিনে দিনে প্রায় সব রাজ্যেই বাড়ছে মৃত্যু মিছিল। গত টানা ৯ দিন ধরে ৩ লক্ষের বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে। আর মে মাসের প্রথম দিনেই সমস্ত রেকর্ড ভেঙে পৌঁছেছে সঙ্ক্রমণের পরিসংখ্যাণ। হোয়াইট হাউসের মেডিক্যাল উপদেষ্টা ইতি মধ্যেই এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ভারতের এই করোনার চেন ভাঙতে এই মুহূর্তে কয়েক সপ্তাহের জন্য লকডাউন অতি প্রয়জোন।









