নজরবন্দী ব্যুরো: গত বছর কলকাতায় আসার কথা ছিল বলিউডের ভাইজান সলমন খান। কিন্তু বিভিন্ন কারণে তা হয়ে ওঠেনি। অন্যদিকে একাধিকবার খুনের হুমকি দেওয়া হয়েছে তাঁকে। ফলে স্বাভাবিকভাবেই ভক্তদের মধ্যে প্রশ্ন জাগতে শুরু করে। তবে আর নিরাশা নয়, শীঘ্রই কলকাতায় আসছেন ভাইজান।
আরও পড়ুন: IPL: উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন অরিজিৎ সিং, নিজেই জানালেন সোশ্যাল মিডিয়ায়


সলমন খানের টিমের তরফে জানানো হয়েছে, কিছু কারণবশত তাঁর সফর স্থগিত করা হয়েছিল কিন্তু কখনওই বাতিল করা হয়নি। এই খবর প্রকাশ্যে আসতেই খুশির হাওয়া ভক্তমহলে।

খুনের হুমকির পরও সফর বাতিল নয়, শীঘ্রই কলকাতা সফরে সলমন

জানা গিয়েছে, আগামী ১৩ মে কলকাতা সফরে আসছেন বলিউডের ‘দাবাং’। ইস্টবেঙ্গল ক্লাবের ১০০ বছরের উদযাপনে উপস্থিত থাকবেন তিনি। তবে হত্যার হুমকির কারণে কড়া নিরাপত্তার মধ্যে থাকতে হবে অভিনেতাকে।
![]()


পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার খুনের কয়েকদিন পরই সলমন খানকে হুমকি দেয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। এই লরেন্স এবং তাঁর ঘনিষ্ঠ বন্ধু গোল্ডি মুসেওয়ালার হত্যার মূল চক্রী। ফলস্বরূপ সলমনের নিরাপত্তা বাড়ানো হয়। এমনকি মুম্বইয়ে অভিনেতার বাড়ি ‘গ্যালাক্সি’র সামনে ভক্তদের জমায়েতে নিষেধাজ্ঞা জানানো হয়েছে বলে খবর।







