JU Student Death: রাজনীতির উর্ধ্বে গিয়ে কড়া পদক্ষেপ, যাদবপুরকাণ্ডে প্রতিক্রিয়া দেবের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর রহস্যমৃত্যু রাজ্যজুড়ে সব মহলে সাড়া ফেলেছে। বাদ যায়নি বিনোদন জগৎ। এমন অনেক তারকা রয়েছেন যারা এই যাদবপুরের প্রাক্তনী। এছাড়াও একাধিকজন প্রতিক্রিয়া জানিয়েছেন। এই ঘটনায় জড়িত দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করলেন অভিনেতা-সাংসদ দেব। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি।

আরও পড়ুন: যাদবপুরকাণ্ডে নয়া মোড়! স্বপ্নদীপকে সইয়ের জন্য বাধ্য করা হয়, চিঠি লেখে ‘দাদা’রা

গত বুধবার যাদবপুর হস্টেলের নীচ থেকে স্বপ্নদীপের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। মৃত পড়ুয়ার পরিবারের তরফে র‍্যাগিংয়ের অভিযোগ আনা হয়েছে। মাত্র দুদিন আগে হস্টেলে গিয়ে নাবালক ছাত্রের এই মর্মান্তিক পরিণতি কেউই মেনে নিতে পারছে না। কার্যত তোলপাড় ফেলে দিয়েছে এই ঘটনা। টলিউড অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব এই প্রসঙ্গে বলেন, “এটা অন্যায়। আর কিছুতেই মেনে নেওয়া যায় না। র‌্যাগিংয়ের বিরদ্ধে কড়া নিয়ম আনতে হবে।” রাজনীতির উর্ধ্বে গিয়ে উপযুক্ত ব্যবস্থা করতে হবে বলেই জানান তারকা সাংসদ। দোষিদের উপযুক্ত শাস্তির পক্ষেও সায় দেন তিনি।

রাজনীতির উর্ধ্বে গিয়ে কড়া পদক্ষেপ, যাদবপুরকাণ্ডে প্রতিক্রিয়া দেবের

ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নদীপের পরিবারের সঙ্গে কথা বলে দোষীদের শাস্তি দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন। তদন্ত নেমে পুলিশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া সৌরভ চৌধুরীকে গ্রেফতার করে। তাঁকে জেরা করেই দ্বিতীয় বর্ষের দুই পড়ুয়াকে গ্রেফতার করা হয়। গত রবিবার নদিয়ায় মৃত ছাত্রের বাড়িতে যায় পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশন। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে কমিশন।

রাজনীতির উর্ধ্বে গিয়ে কড়া পদক্ষেপ, যাদবপুরকাণ্ডে প্রতিক্রিয়া দেবের

উল্লেখ্য, যাদবপুরকাণ্ডে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় সোমবার র‍্যাগিংয়ের বিরোধিতায় এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন। মামলাকারীর আবেদন, র‍্যাগিংয়ের বিরোধিতায় সুপ্রিম কোর্টের নির্দেশে আর.কে. রাঘবন কমিটি যে গাইডলাইন তৈরি করেছে তা যত দ্রুত সম্ভব প্রয়োগের ব্যবস্থা করা হোক। আগামী সপ্তাহে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে শুনানি হবে বলে জানা গিয়েছে।

রাজনীতির উর্ধ্বে গিয়ে কড়া পদক্ষেপ, যাদবপুরকাণ্ডে প্রতিক্রিয়া দেবের

রাজনীতির উর্ধ্বে গিয়ে কড়া পদক্ষেপ, যাদবপুরকাণ্ডে প্রতিক্রিয়া দেবের
রাজনীতির উর্ধ্বে গিয়ে কড়া পদক্ষেপ, যাদবপুরকাণ্ডে প্রতিক্রিয়া দেবের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন