শুভেন্দুর গড়ে বিপর্যয় BJP-র, মহিলা মোর্চার সভানেত্রী সহ ৩৫০ কর্মী যোগ দিলেন তৃণমূলে।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুভেন্দুর গড়ে বিপর্যয় BJP-র, মহিলা মোর্চার সভানেত্রী সহ ৩৫০ কর্মী যোগ দিলেন তৃণমূলে। নজিরবিহীন এই ঘটনায় চমকে গিয়েছে বিজেপি রাজ্য নেতৃত্ব। যে শুভেন্দু অধিকারীকে সামনে রেখে রাজ্যে জমি শক্ত করতে চাইছে শেষে তাঁর বিধানসভা এলাকাতেই কিনা ফাটল ধরল বিজেপিতে? উত্তর পাচ্ছেন না বিজেপি রাজ্য নেতৃত্ব।

আরও পড়ুনঃ বাস মালিকদের প্রতি কঠোর হবে সরকার! বললেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম।

এদিন নন্দীগ্রাম ১ ব্লকের অন্তর্গত পাঁচ নম্বর হরিপুর অঞ্চলের ৩৫০ জন বিজেপি নেতা কর্মী জোড়া ফুলের পতাকা হাতে নেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই নেতা-কর্মীরা তমলুক জেলা বিজেপির সাংগঠনিক সহ-সভানেত্রী অনিন্দিতা জানা। কিন্তু কেন আচমকা দল পরিবর্তন? তৃণমূলে আগত নেতা কর্মীদের প্রথম বক্তব্য, “বিজেপিকে সমর্থন করে ভুল করেছি!”

তৃণমূলে যোগ দেওয়া এক প্রাক্তন বিজেপি কর্মীর কথায়, “বিজেপিকে সমর্থন করে ভুল করেছি, সব থেকে আফসোস এই কারনেই যে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে লড়েছিলেন আমাদের কেন্দ্রে। ভুল বুঝে তখন তাঁকে আমরা সমর্থন করিনি! এখন পাপের প্রায়শ্চিত্ত করছি। দিদির উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে সেই কাজে সামিল হওয়ার জন্যেই আমরা তৃণমূলে যোগ দিলাম।”

শুভেন্দুর গড়ে বিপর্যয় BJP-র, আচমকা ৩৫০ জন নেতা কর্মী দল ছাড়ায় নন্দীগ্রাম ১ এলাকায় দূর্বল হয়ে গিয়েছে গেরুয়া বাহিনী। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি ভয় দেখিয়ে এই সব কর্মী সমর্থকদের বিজেপি ছাড়তে বাধ্য করা হয়েছে। এই বিষয় নিয়ে কার্যত মুখে কুলুপ এটেছেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, ২০২৪ লোকসভা নির্বাচনে বাংলা থেকে বেশি আসন নিয়ে যাওয়ার লক্ষ্যে মোদি-শাহ ভরসা রাখছেন শুভেন্দু অধিকারীর ওপরেই। বিজেপির অন্দরমহলে দিলীপ বনাম শুভেন্দু গোষ্ঠীর মধ্যে ঠান্ডা লড়াই ক্রমশ মাথা চাড়া দিচ্ছে। কিন্তু তবুও দিলীপ ঘোষের অগোচরে শুভেন্দুর দিল্লী যাতায়াত এখন নিয়মিত। সেই যায়গায় দাঁড়িয়ে তাঁর নিজের বিধানসভা এলাকায় এই বিপর্যয় চিন্তায় রাখল বিজেপি শীর্ষ নেতৃত্ব কে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর