নজরবন্দি ব্যুরোঃ তেরঙ্গায় সেজে উঠেছে গোটা দেশ। এবার ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে রবিবার মধ্যরাতে ফেসবুক লাইভে ভাষণ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। যে ভাষণে ‘অমৃতকাল’ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দেশের সংবিধান রক্ষার কথা বলেন অভিষেক। যে শক্তি মানুষে মানুষে বিদ্বেষ ছড়াচ্ছে, হিংসা ছড়াচ্ছে, সেই শক্তিকে উৎখাত করার আহ্বান দেন তিনি।
আরও পড়ুনঃ স্বাধীনতা দিবস আর প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনের তফাৎ আছে, সেটা জানেন


অভিষেকের কথায়, সকলে মিলেই হিংসামুক্ত ভারতবর্ষ গড়ে তুলতে হবে। মোদি সরকারের কর্মসূচিকে কটাক্ষ করে অভিষেকের প্রশ্ন, ‘সত্যিই কি আমরা অমৃত কালের মধ্যে রয়েছি? গান্ধিজি কি এই অমৃত কালেরই স্বপ্ন দেখেছিলেন?’ পাশাপাশি, বিভাজনকামী রাজনীতির বিরুদ্ধেও রুখে দাঁড়ানোর জন্য যুব সমাজকে ডাক দিয়েছেন অভিষেক। নিজের বক্তব্যের আগাগোড়াই নাম না করে বিজেপি-কেই আক্রমণ করেন তৃণমূল সাংসদ৷

অভিষেকের প্রশ্ন, ‘প্রাসাদে বসে কি কেউ ঠিক করে দেবে কে কী খাবে, কী পরবে, কোথায় কাজ করবে, কাকে ভালবাসব? এই বিভেদকামী শক্তি থেকে দেশকে বাঁচানোর শপথ নেওয়ার সময় এসে গিয়েছে৷ এদিন ২০২৪ এর নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন, ‘আট বছর ধরে সময় নষ্ট করেছি। আগামী দিনে সেই ভুল আর করতে চাই না।



এবার রাস্তায় নেমে আমাদের ইতিহাস সৃষ্টি করতে হবে। সংবিধান রক্ষা করতে হবে। স্বপ্নের দেশ গড়ে তুলতে হবে। এমন দেশে, যেখানে সকলের বাকস্বাধীনতা থাকবে। কোনও অশুভ শক্তি দেশের সেই ঐক্য ভাঙতে পারবে না।’

মোদী সরকারের ‘অমৃতকাল’ নিয়ে প্রশ্ন তুলে দিলেন অভিষেক, আর কি বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক
এছারাও তাঁর ভাষণে বর্তমানের জলন্ত ইস্যু যেমন, জ্বালানির মূল্য বৃদ্ধি, নারী সুরক্ষা, অর্থনীতি নিয়ে বক্তব্য রাখেন। কেন্দ্রের সরকারের বিরুদ্ধে অভিষেক আরও বলেন, ‘এটা কি সত্যিই অমৃতকাল? যেখানে জ্বালানির দাম আকাশছোঁয়া, টাকার দাম রোজ পড়ছে।’







