Independence Day 2022: স্বাধীনতা দিবস আর প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনের তফাৎ আছে, সেটা জানেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২৬ জানুয়ারি এবং ১৫ অগস্ট, ভারতের ইতিহাসের দুটো গুরুত্বপূর্ণ দিন। স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসের দিন জাতীয় পতাকাকে সম্মান জানানো হয়। এই দুটো দিন পতাকা উত্তোলন করা হয়ে থাকে। দুটো দিনের গুরুত্ব দু রকমের। তবে এই দুদিন যে পতাকা তোলা হয় তার পদ্ধতির মধ্যে কিছু তফাৎ আছে। জানেন কী সেই পার্থক্য?

আরও পড়ুনঃ ১৫ই অগাস্টই কেন স্বাধীনতা দিবস? এই দিনে বিশ্বের কোন দেশগুলি স্বাধিন হয়েছিল জানেন কি?

ইংরেজিতে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনকে বলা হয় ‘Hoist’, আর প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনকে বলা হয় ‘Unfurl’। বাংলায় যাকে বলে ‘উত্তোলন’ এবং ‘উন্মোচন’।

স্বাধীনতা দিবস আর প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনের তফাৎ আছে, সেটা জানেন?
স্বাধীনতা দিবস আর প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনের তফাৎ আছে, সেটা জানেন?

১৫ অগস্ট কীভাবে পতাকা তোলা হয়?
স্বাধীনতা দিবসের দিন নিচ থেকে উপর পর্যন্ত পতাকা তোলা হয়, কিন্তু মাটি স্পর্শ করে না। এটাকে ইংরেজিতে বলা হয় Hoist, অর্থাৎ উত্তোলন।

২৬ জানুয়ারি কীভাবে পতাকা তোলা হয়?
প্রজাতন্ত্র দিবসের দিন পতাকা উপরেই বাঁধা থাকে, কিন্তু ভাঁজ করা অবস্থায়। শুধু সেখান থেকে খোলা হয় পতাকাটি। নামানো হয় না। মুক্ত করে দেওয়া কেবল। এই অনুষ্ঠানটিকে বলা হয় unfurl, অর্থাৎ উন্মোচন। স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসের দিন জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক।

Indian Flag 2

স্বাধীনতা দিবস আর প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনের তফাৎ আছে, সেটা জানেন? কেন এই নিয়ম?

১৯৪৭ সালের ১৫ অগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছিল। স্বাধীন রাষ্ট্র হিসেবে উঠে দাঁড়িয়েছিল। ওই দিন ব্রিটিশ ইউনিয়ন জ্যাক নামিয়ে ভারতের তেরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল। তাই, সেই থেকে স্বাধীনতা দিবসে নীচে থেকে পতাকা উত্তোলন করা হয়।

india2

আর, ১৯৫০ সালের ২৬ জানুয়ারি সংবিধান কার্যকর করা হয়েছিল। তত দিনে ভারত স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পেয়ে গিয়েছে। ভারতের তেরঙ্গা পতাকা উপরেই উড়ছে। তাই এই দিন আর পতাকা উত্তোলন করা হয় না। পতাকা উপরেই বাঁধা থাকে। কেবল নীচ থেকে টেনে সেই বাধনের ফাঁস খুলে দেওয়া হয়। তাই এই দিন পতাকা উত্তোলন নয়, পতাকাটি উন্মোচন করা হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত