Abhishek Banerjee: অসম সফরে তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড, বঙ্গের বাইরেও জোর দিচ্ছে তৃণমূল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা বাড়াতে বঙ্গের বাইরেও সাংগঠনিক বিস্তারে জোর দিয়েছে তৃণমূল। বঙ্গের পর তাঁদের বিশেষ নজরে রয়েছে উত্তর-পূর্ব ভারত। তাই অসমের সাংগঠনিক বিষয় নিয়ে বৈঠকের জন্য যাচ্ছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ কেন IPL ছেড়েছিলেন, বিস্ফোরক মন্তব্য গেইলের, তবে সব ভুলে আগামী মরশুমেই ফিরতে চান ‘ইউনিভার্স বস’

তৃণমূল সূত্রে খবর, ১১ মে অসম সফরে তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড। সেখানে গিয়ে সুস্মিতা দেব এবং রিপুন বোরাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সেদিনেই রাজ্যে ফিরে আসার কথা রয়েছে তাঁর। তবে মেঘালয় সফরে এখনই যাচ্ছেন না অভিষেক। সেরাজ্যের দায়িত্বে থাকা মানস ভুঁইয়ার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন তিনি। কথা হচ্ছে মুকুল সাংমার সঙ্গে।

WhatsApp Image 2022 04 27 at 3.38.41 PM

উল্লেখ্য, কিছুদিন আগেই কলকাতায় এসে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ রিপুন বোরা। অসমে তৃণমূলের সাংগঠনিক বিস্তারের দায়িত্ব বর্তেছে তাঁর ওপরে। সম্প্রতি অসমে বিভিন্ন দল থেকে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বদের তৃণমূলে যোগদান করিয়েছে রিপুন বোরা এবং সুস্মিতা দেবরা। এখন অসমের কোনও নির্বাচন না থাকলেও হিমন্ত বিশ্বশর্মাকে কড়া টক্কর দিতে ঘর গোছাতে শুরু করেছে তৃণমূল।

Mukul Sangma elected as Meghalaya TMC chief, to meet Mamata on Nov 29 - India News

২০১৬ সালের নির্বাচনের পর অসমে ক্রমাগত ক্ষমতা হারাতে শুরু করেছে কংগ্রেস। গত বিধানসভা নির্বাচনেও কোনও চমক আনতে পারেনি তাঁরা। বরং নিজের ক্যারিশমায় ফের ক্ষমতায় এসেছে বিজেপি। তাই গুয়াহাটিতে নতুন রাজ্য দফতর খুলে কাজ শুরু করতে চাইছে তৃণমূল। সেখানেই যোগদান থেকে যাবতীয় কাজ সারা হবে।

অসম সফরে তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড, তৃণমূলের নজরে উত্তর-পূর্ব 

অসম সফরে তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড, তৃণমূলের নজরে উত্তর-পূর্ব 
অসম সফরে তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড, তৃণমূলের নজরে উত্তর-পূর্ব

তবে আগামী বছর রয়েছে মেঘালয়ের নির্বাচন। সেইসঙ্গে রয়েছে ত্রিপুরার নির্বাচন। দুটি রাজ্যেই প্রতিদিন বেড়ে চলেছে তৃণমূলের সংগঠন। নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই শুরু করতে চাইছে তৃণমূল। তাই অসমকেও বিশেষ গুরুত্ব দিতে চাইছে তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত