তৃণমূল প্রার্থী হিসেবে হ্যাটট্রিক দেবের, মার্চেই তারকা-সাংসদের হয়ে প্রচারে ঘাটালে অভিষেক

'আমি ঘাটালের মানুষের জন্য আবার ফিরলাম। রাজনীতিতে এসেছিলাম দিদির হাত ধরে। রাজনীতিতে থেকেও গেলাম দিদির হাত ধরে। আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।'

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টলিউড অভিনেতা তথা ঘাটালের তৃণমূল সাংসদ দেবের রাজনৈতিক অবস্থান নিয়ে নানা জলঘোলা হয়েছে। অবশেষে সব জল্পনা উড়িয়ে তারকা সাংসদ বুঝিয়ে দিয়েছেন তৃতীয়বার ঘাটাল থেকে প্রার্থী হবেন তিনি। অর্থাৎ তৃণমূলের প্রার্থী হিসেবে হ্যাটট্রিক করতে চলেছেন তিনি। আগামী মাসে দেবের সমর্থনে ঘাটালে প্রচারে যাবেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে জনসভা করতে পারেন তিনি।

তৃণমূল প্রার্থী হিসেবে হ্যাটট্রিক দেবের, মার্চেই তারকা-সাংসদের হয়ে প্রচারে ঘাটালে অভিষেক

আরও পড়ুন: বাংলায় বড় কর্মসংস্থানের আশ্বাস দিলেন অভিষেক, উদ্বোধন করলেন উড়ালপুল

সূত্রে খবর, মার্চের দ্বিতীয় সপ্তাহে দেবের (Dev) হয়ে ঘাটালে যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারকা-সাংসদের সঙ্গে এ বিষয়ে কথাও চলছে। আগামী ২৬ তারিখ ঘাটালে আসার কথা রয়েছে দেবের। কিছুদিন আগে যখন রাজনীতি থেকে তাঁর বেরিয়ে আসার জল্পনা শুরু হয়েছিল, সেইসময়েই অভিষেক দেখা করতে চেয়েছিলেন দেবের সঙ্গে। ক্যামাক স্ট্রীটে দুজনের বৈঠক হয়। অন্যদিকে, দলের সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বুঝিয়ে দিয়েছেন তিনি দেবকে দলে রাখতে চান। তাই একইদিনে অভিষেকের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীর ডাকে কালীঘাটে যান ঘাটাল সাংসদ।

তৃণমূল প্রার্থী হিসেবে হ্যাটট্রিক দেবের, মার্চেই তারকা-সাংসদের হয়ে প্রচারে ঘাটালে অভিষেক
তৃণমূল প্রার্থী হিসেবে হ্যাটট্রিক দেবের, মার্চেই তারকা-সাংসদের হয়ে প্রচারে ঘাটালে অভিষেক

২০১৪ সালে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে দীপক অধিকারী ওরফে দেবকে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমবারেই বিপুল ভোটে জয় পেয়ে সাংসদ নির্বাচিত হন। প্রথমবার সংসদে গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গ তুলেছিলেন। এরপর ২০১৯ সালে দ্বিতীয়বার সাংসদ নির্বাচিত হন তিনি। ২০২৪-এ প্রার্থী হবেন কিনা তা নিয়ে সংশয় ছিল। দশ বছরেও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র কোনও পদক্ষেপ না করায় ক্ষোভ প্রকাশ করেছিলেন দেব। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেন অভিনেতা। সেই আবদার রেখেই কদিন আগে আরামবাগের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা দেবে রাজ্য।

তৃণমূল প্রার্থী হিসেবে হ্যাটট্রিক দেবের, মার্চেই তারকা-সাংসদের হয়ে প্রচারে ঘাটালে অভিষেক

তৃণমূল প্রার্থী হিসেবে হ্যাটট্রিক দেবের, মার্চেই তারকা-সাংসদের হয়ে প্রচারে ঘাটালে অভিষেক

ওই সভা থেকেই দেব জানিয়েছিলেন, ‘আমি এইটুকু বলব দিদিকে ঘাটাল মাস্টার প্ল্যান যেন আপনার হাত ধরে হয়। দশ বছর ধরে কেন্দ্রের উপর ভরসা রেখেছিলাম কিন্তু ওরা কাজ করেনি। তবে আমার বিশ্বাস ২০২৪ সালের পর থেকে ঘাটাল মাস্টার প্ল্যান আর স্বপ্ন থাকবে না, স্বপ্ন পূরণ হবে। আমি ঘাটালের মানুষের জন্য আবার ফিরলাম। রাজনীতিতে এসেছিলাম দিদির হাত ধরে। রাজনীতিতে থেকেও গেলাম দিদির হাত ধরে। আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন