সোমবার আজ চড়িয়ালে সভা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। চড়িয়াল ব্রিজ উদ্বোধন করলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এখানকার বিধায়ক অশোক দেব বলেছিলেন যে, চড়িয়াল খাল সংস্কার করার কথা। বাম আমলে এখানে ছিলেন জ্যোতির্ময়বাবু, অমল, শমিক লাহিড়ী। ৩৪ বছরে চড়িয়াল খালের কোনও সুব্যবস্থা হয়নি।

আরও পড়ুন: আজ রাতেই চোপড়ায় যাচ্ছেন রাজ্যপাল
২০১৪ সালের নির্বাচন করতে যখন আসি, তখন জল কল নিয়ে সমস্যা তো ছিল, কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল চড়িয়াল। অশোক দা বলেছিলেন, কেউ করতে পারেননি, তুমি করতে পারলে দেখব। আমি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলাম। শুধু ইট পেতে ঘটা করে শিলান্যাস করা নয়, আমরা কাজ করে দেখাই। আমরা কেন বলি ডায়মন্ড হারবার মডেল। আমি সাংসদ হিসাবে নির্বাচিত হওয়ার পর আমি বলেছিলাম,

আমি আমার এক্তিয়ার অনুযায়ী, রাস্তা জল কলের সমস্যার সমাধান করব। আমার কাছে যে খবর এসেছে, আমি ব্যবস্থা করেছি। চড়িয়াল খালের পুনর্বাসনের সমস্যা হচ্ছিল, তখন অশোকদারা অনেক বলেছিলেন, আমরা আজ চড়িয়াল সেতু উদ্বোধন করতে পেরেছি। আমরা কথা দিয়ে কথা রাখি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, ‘উড়ালপুল হয়েছে হল রাস্তা , মানুষ বলছে মা মাটি মানুষেই আস্থা।’

বাংলায় বড় কর্মসংস্থানের আশ্বাস দিলেন অভিষেক, উদ্বোধন করলেন উড়ালপুল
৭০ হাজার বয়স্ক মানুষের অ্যাকাউন্টে ১ হাজার টাকা করে পৌঁছেছি। মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডারে ৫০০ টাকা বাড়িয়েছেন। একশো দিনের শ্রমিকদের টাকা দেবে বাংলা। যুগান্তকারী সিদ্ধান্ত। কেন্দ্রের জমিদারির অবসান ঘটাব। কথায় কথায় সেন্ট্রাল টিম, রেড, আমাদের ওপর রাগ থাকতেই পারে। মানুষ জবাব দেবে। ৫৬ কোটি টাকা ব্যয় করে ব্রিজ তৈরি হল। পাঁচ দশকের দাবি পূরণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।



