নজরবন্দি ব্যুরোঃ প্রাক্তন বিশ্ব সুন্দরী এবং অভিষেকের সম্পর্কের গুঞ্জন একেবারে নতুন কিছু নয়। তাদের বিয়েতে এক বছরের মাথায় থেকে তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা যায়। যদিও প্রতিবারই তারা সকলকে ভুল প্রমাণ করে দেয়। ফের তাদের সম্পর্ক ভাঙার বা দাম্পত্য জীবনের ইতি ঘটনা ঘটে বেড়াচ্ছে। তবে এবারেও কি সেটি ভুল প্রমাণ হবে? যদিও এইবারের ঘটনাটি বেশগুলো গুরুগম্ভীর।
আরও পড়ুনঃ ‘আমার ভয় করছে’! আপত্তিকর ভিডিয়ো প্রসঙ্গে মুখ খুললেন রশ্মিকা
সম্প্রতি বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায়ের ৫০ তম জন্মদিন ছিল। সেই জন্মদিন বিশেষ ভাবে পালন করতে দেখা যায়নি বচ্চন পরিবারকে। এমনকি অভিষেক বচ্চন একেবারে দায় সারা শুভেচ্ছাবার্তা জানিয়েছেন সামাজিক মাধ্যমে। সেই ছবি পোস্ট করে শুধুমাত্র জন্মদিনের শুভেচ্ছা বলে তিনি সমাপ্ত ঘটিয়েছেন। এমনকি কোন অনুষ্ঠানে ও তাদেরকে একসাথে দেখা যায় না ইদানিং। এই বিষয়ে জোর জল্পনা সৃষ্টি হয়েছে।

প্রাক্তন বিশ্বসুন্দরীর সাথে ২০০৭ সালে বলিউড অভিনেতা অভিষেক বচ্চন গাঁটছড়া বেঁধেছিলেন। ২০১১ সালে তাদের কোল আলো করে জন্ম নেয় তাদের মেয়ে। এরপর তাদের আর কোন সন্তান হয়নি। দাম্পত্য জীবনের ১৫ বছর পার করেছেন তারা। যদি ঝগড়াটা তাদের নিত্যসঙ্গী।
অভিষেক-ঐশ্বর্যার দাম্পত্য জীবনে ইতি! জল্পনা নাকি সত্যি?

বেশ কিছু সংবাদ মাধ্যমে একথা অভিষেক নিজের মুখে জানিয়েছে। অভিষেক এক সাংবাদিক বৈঠকে বলেছিলেন যে ঐশ্বরিয়া এবং তার মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা বাধে। সেই ঝামেলা বেশিক্ষণ স্থায়ী হয় না। অভিষেক নিজেই ঝামেলা মিটিয়ে নেন। তবে ঐশ্বরিয়া রায় এদিক থেকে একেবারেই আলাদা। তিনি কোন ঝামেলা মেটানোর পদক্ষেপ নেয় না আগে। জানি অভিষেক অনেক অভিযোগও জহির করেছিল তার স্ত্রীর বিরুদ্ধে। তবে মজার ছলে। তবে এবার যে ঘটনাটির রটেছে সত্য নাকি মিথ্যা? এই বিষয়টি এখনো সামনে আসেনি। এবং ঐশ্বরিয়া এবং অভিষেক দুজনেই এই বিষয় নিরব।



