Rashmika Mandanna: ‘আমার ভয় করছে’! আপত্তিকর ভিডিয়ো প্রসঙ্গে মুখ খুললেন রশ্মিকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রশ্মিকার যে আপত্তিকর ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল। তা নিয়ে অনুরাগীদের মধ্যে বেশ উদ্বেগ দেখা গিয়েছিল। এমন কি বলিউড অভিনেতা বিগ বিও এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন। কিন্তু নিরব ছিলেন রশ্মিকা। তবে অবশেষে এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ ফাঁস রশ্মিকার ‘আপত্তিকর’ ভিডিয়ো, আইনি ব্যবস্থার দাবি অমিতাভ বচ্চনের

ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে অভিনেত্রী একটি কালো পোশাক পরে একটি লিফট থেকে বের হয়ে আসছেন। সেই ভিডিওতে গভীর ক্লিভেজ দেখা যাচ্ছে। অভিনেত্রী বোল্ড পোশাকে ধরা পরলেও এই ধরনের পোশাকে তাকে কখনও দেখা যায়নি। শুধু পোশাক নয় অভিনেত্রীর অঙ্গভঙ্গিও ছিল বেশ কুরুচিকর। তবে তা যে রশ্মিকা নয় সে বেশ ভালই বোঝা যাচ্ছে।

1 36

এই ঘটনায় নিরবতা ভেঙ্গে অবশেষে কী জানালেন অভিনেত্রী? এই বিষয়ে অভিনেত্রী তার সামাজিক মাধ্যমে পোস্ট করেন লেখেন, “আমার খুব ভয় করছে, শুধু আমার জন্য নয়। যাঁরাই সারা ক্ষণ ক্যামেরার সামনে রয়েছেন তাঁদের জন্য। যে রকম ভাবে এই প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে তা সত্যই নিন্দা জনক, কারন এই প্রযুক্তির কারনে অনেক মানুষ বিপদে পরছে। আমি না হয় অভিনেত্রী কিন্তু যারা স্কুল পড়ুয়া তাদের সাথে যদি এই কাণ্ড হত তাহলে তারা কী করত?”

‘আমার ভয় করছে’! মুখ খুললেন অভিনেত্রী

2 31

এর পাশাপাশি অভিনেত্রী তার ফেসবুক স্টোরির মাধ্যমে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন যারা যারা অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন। সম্প্রতি বলিউডে এর বড় সুযোগ পেয়েছেন অভিনেত্রী। রনবীর কাপুরের বিপরীতে দেখা যাবে তাকে। খুব তাড়াতাড়ি মুক্তি পাবে অ্যানিম্যাল ছবি প্রেক্ষাগ্রিহে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ট্রিজার। যা ইতিমধ্যেই দর্শকমহলে হইচই ফেলে দিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত