RASHMIKA: ফাঁস রশ্মিকার ‘আপত্তিকর’ ভিডিয়ো, আইনি ব্যবস্থার দাবি অমিতাভ বচ্চনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি সামাজিক মাধ্যমে রশ্মিকার একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে। যা রীতিমত ভাইরাল। এই আপত্তিকর ভিডিও ঘিরে তৈরি হয়েছে জল্পনা। জানা গিয়েছে এই ভাইরাল হওয়া কুরুচিকর ভিডিও কিন্তু আদতে অভিনেত্রীর নয়। তা একেবারেই ভুয়ো। এবার এই ভিডিওর বিরুদ্ধে সরব হলেন খোদ অমিতাভ বচ্চন।

আরও পড়ুনঃ অনন্যা রয় কাপুর! ‘কফি উইফ করণ’ এ অভিনেত্রীর করা মন্তব্য ঘিরে তোলপাড় নেটপাড়া

ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে অভিনেত্রী একটি কালো পোশাক পরে একটি লিফট থেকে বের হয়ে আসছেন। তার পোশাকটি বেশ খোলামেলা। এবং বেশ অধিক পরিমানে ক্লিভেজ দেখা যাচ্ছে। অভিনেত্রী রীতিমত হাসতে হাসতে আসে সেখানে। অভিনেত্রী বোল্ড পোশাকে ধরা পরলেও এই ধরনের পোশাকে তাকে কখনও ধরা পরেনি। শুধু পোশাক নয় অভিনেত্রীর অঙ্গভঙ্গিও ছিল বেশ কুরুচিকর।

ফাঁস রশ্মিকার ‘আপত্তিকর’ ভিডিয়ো, অভিনেত্রীর কী প্রতিক্রিয়া? 
ফাঁস রশ্মিকার ‘আপত্তিকর’ ভিডিয়ো, অভিনেত্রীর কী প্রতিক্রিয়া? 

ফলে স্বাভাবিক ভাবে অভিনেত্রীর অনুরাগীদের মনে একাধিক প্রশ্ন দানা বাধে। তারা বুঝতে পারে এই ভিডিও রশ্মিকার নয়। এর পরেই এই ঘটনা সমাজ মাধ্যমে ছড়াছড়ি হয়ে যায়। সকলেই এই ঘটনার তিব্র নিন্দা করে। কারন অন্য এক মহিলার ভিডিওতেই রশ্মিকার মুখ কারসাজি করে বসানো হয়েছে যা একেবারেই আসল মনে হচ্ছে। জেই ঘটনার তিব্র নিন্দা জানিয়েছেন বিগ বি সহ আরও অনেকে। এবং অভিযুক্তদের কঠোর শাস্তির আর্জি করেন তিনি।

ফাঁস রশ্মিকার ‘আপত্তিকর’ ভিডিয়ো, অভিনেত্রীর কী প্রতিক্রিয়া? 

ফাঁস রশ্মিকার ‘আপত্তিকর’ ভিডিয়ো, অভিনেত্রীর কী প্রতিক্রিয়া?  সারাবিশ্ব জুড়ে এই মুহূর্তে কৃত্রিম বুদ্ধিমত্তার রমরমা। যার কারনে যেমন কঠিন কাজ সহজ হয়ে যাচ্ছে। তেমন ভাবেই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) অসামাজিক কাজে ব্যবহার করছে কিছু অসৎ মানুষ। এই ঘটনা প্রথম নয়। এর আগে বহু মানুষের সাথে বিশেষ করে মহিলাদের সাথে এরুপ ঘটনা ঘটেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর