কিছুদিন আগেই বিচারপতির পথ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি থাকাকালীন তিনি অসহায় মানুষের মসীহা হয়ে উঠেছিলেন। এরপরেই কেপিতে জোক নিয়ে রাজ্যজুড়ে না হয়েছে। শাসক দল তৃণমূল তাকে বারবার কটাক্ষ করেছে।
আরও পড়ুন: ডায়মন্ড হারবারেই সীমাবদ্ধ থাকতে চেয়েছিলেন, ভোটের মুখে সেখানেই স্ট্র্যাটেজি নির্ধারণে অভিষেক

বিজেপিতে যোগদানের পরে বেশ কিছু মন্তব্যের জন্য তিনি সমালোচিত হয়েছেন। আর এবার গান্ধী ও গডসে কে নিয়ে মন্তব্য করে আবার বিতর্কে জড়ালেন তিনি। শুধু তাই নয় গান্ধীকে ‘জাতির জনক’ হিসেবে মানতেও অস্বীকার করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বিজেপি নেতার এই মন্তব্যকে লজ্জাজনক বলে সমালোচনা করেছে তৃণমূল। গান্ধী ও গডসে কে নিয়ে ঠিক কি মন্তব্য করেছেন প্রাক্তন বিচারপতি? তাঁকে প্রশ্ন করা হয় গান্ধী না গডসে? তার উত্তরে প্রাক্তন বিচারপতি তথা বিজেপি নেতা বলেন,
‘গান্ধী একজন নিহত মানুষ আর গডসে একজন হত্যাকারী। তবে একজন আইনজীবী হিসেবে আমাকে ভাবতে হবে গান্ধীকে হত্যা করার পিছনে গডসের কী যুক্তি ছিল। তা জানা প্রয়োজন রয়েছে।’ এরপরে তিনি বলেন, ‘আমি শুনেছি গান্ধীকে হত্যার পিছনে গডসের নাকি ৭৫ থেকে ৮০ টি যুক্তি ছিল”।
গান্ধী ও গডসে কে নিয়ে মন্তব্য করে আবার বিতর্কে জড়ালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

তিনি আরও বলেন, ‘যতক্ষণ না পর্যন্ত আমি তাঁর বক্তব্য জানতে না পারছি ততক্ষণ আমি গান্ধী না গডসে এদের মধ্যে কাউকে বেছে নিতে পারবো না’।



