ডায়মন্ড হারবারেই সীমাবদ্ধ থাকতে চেয়েছিলেন, ভোটের মুখে সেখানেই স্ট্র্যাটেজি নির্ধারণে অভিষেক

Abhishek Banerjee: আগামী সপ্তাহে ডায়মন্ড হারবারে যাবেন এই কেন্দ্রের দুবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৭ মার্চ, ২৮ মার্চ, ২৯ মার্চ সেখানেই থাকবেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। প্রচারের ময়দানে ঝড় তুলতে ময়দানে নেমে পড়েছেন প্রার্থীরা। বাংলার ৪২ টি কেন্দ্রের মধ্যে ডায়মন্ড হারবার আসনটি যে ‘হাইভোল্টেজ’ তা মনে করেন রাজনৈতিক মহলের একাংশই। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Diamond Harbour)। এবার নির্বাচনী কেন্দ্রে প্রচারে নামবেন তিনি। মাসের শেষেই ডায়মন্ড হারবার যাচ্ছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

ডায়মন্ড হারবারেই সীমাবদ্ধ থাকতে চেয়েছিলেন, ভোটের মুখে সেখানেই স্ট্র্যাটেজি নির্ধারণে অভিষেক

আরও পড়ুন: পাঠানের বিরুদ্ধে অধীরেই আস্থা, বাংলায় ৮ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের

জানা গিয়েছে, আগামী সপ্তাহে ডায়মন্ড হারবারে যাবেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা এই কেন্দ্রের দুবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)২৭ মার্চ, ২৮ মার্চ, ২৯ মার্চ সেখানেই থাকবেন তিনি। ডায়মন্ড হারবারের সাতটি বিধানসভা কেন্দ্রের নেতৃত্বের সঙ্গে আলাদা আলাদা বৈঠকে বসবেন। সূত্রে খবর, ওই বৈঠক থেকেই আসন্ন নির্বাচনের ব্লু প্রিন্ট নেওয়া হবে। তিনদিনে ধারাবাহিক বৈঠক হবে।

ডায়মন্ড হারবারেই সীমাবদ্ধ থাকতে চেয়েছিলেন, ভোটের মুখে সেখানেই স্ট্র্যাটেজি নির্ধারণে অভিষেক

দোলের পর থেকেই নিজের নির্বাচনী কেন্দ্রে প্রচার পর্বের প্রস্তুতি শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনদিনে আড়াইশো থেকে তিনশো কর্মীদের নিয়ে বৈঠক করবেন তিনি। ২৭ থেকে ২৯ তারিখের মধ্যেই আমতলার দলীয় কার্যালয়ে বৈঠক হবে। সম্প্রতি বসিরহাটের (Basirhat) সভায় অভিষেকের গলায় তৃতীয়বার নির্বাচনে জয় নিয়ে আশাবাদী সুর শোনা গিয়েছিল। এবারে চার লক্ষ ভোটে জিতবেন বলেও দাবি করেছেন। আগামী ১ জুন, সপ্তম দফায় ভোট হবে ডায়মন্ড হারবার কেন্দ্রে।

ডায়মন্ড হারবারেই সীমাবদ্ধ থাকতে চেয়েছিলেন, ভোটের মুখে সেখানেই স্ট্র্যাটেজি নির্ধারণে অভিষেক

ডায়মন্ড হারবারেই সীমাবদ্ধ থাকতে চেয়েছিলেন, ভোটের মুখে সেখানেই স্ট্র্যাটেজি নির্ধারণে অভিষেক
ডায়মন্ড হারবারেই সীমাবদ্ধ থাকতে চেয়েছিলেন, ভোটের মুখে সেখানেই স্ট্র্যাটেজি নির্ধারণে অভিষেক

উল্লেখ্য, শাসক দল তৃণমূলের ‘হেভিওয়েট’ প্রার্থী অভিষেকের বিরুদ্ধে এখনও কোনও বিরোধী দলই প্রার্থী দেয়নি। বিজেপি ইতিমধ্যেই বাংলার ২০ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। সেখানে নাম ছিল না ডায়মন্ড হারবারের। আইএসএফ (ISF) ও কংগ্রেস (Congress) দুই দলই গতকাল ৮ আসনে প্রার্থী ঘোষণা করেছে। তবে অভিষেকের বিরুদ্ধে লড়বেন কারা, তা এখনও অজানা। একাধিক নাম নিয়ে জল্পনা চলছে। ২০১৪ সাল থেকে ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, এছাড়া ওই কেন্দ্রে প্রচার শুরু করার দিক থেকে এগিয়ে রয়েছে তৃণমূল। রাজনৈতিক মহলের একাংশের মতে, জয়ের নিরিখে শাসক দলের পাল্লা ভারী রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর