পাঠানের বিরুদ্ধে অধীরেই আস্থা, বাংলায় ৮ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের

Congress: পশ্চিমবঙ্গ ছাড়াও মহারাষ্ট্রের তিনটি আসন, রাজস্থানের ৬ টি আসন, তেলেঙ্গানায় ৫ টি আসন, পণ্ডিচেরিতে একটি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দীর্ঘ প্রতীক্ষার অবসান। বৃহস্পতিবার বাংলায় আটটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। এর আগে দেশের একাধিক আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও বাংলার জন্য এটিই প্রথম তালিকা। অধীর রঞ্জন চৌধুরী নিজের গড়েই লড়বেন। আর কী কোনও চমক রয়েছে? কাদের কাদের প্রার্থী করল নেতৃত্ব (Congress candidate List)?

পাঠানের বিরুদ্ধে অধীরেই আস্থা, বাংলায় ৮ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের

আরও পড়ুন: নির্বাচনে প্রাক্কালে অ্যাকশানে ইডি! আবগারী দুর্নীতিতে গ্রেফতার কেজরীওয়াল

বাংলায় যে আটটি আসনে কংগ্রেস প্রার্থী দিয়েছে সেগুলি হল- মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর, কলকাতা উত্তর, বহরমপুর, পুরুলিয়া, বীরভূম, রায়গঞ্জ।

একনজরে দেখে নিন এই আসনগুলিতে কাদের প্রার্থী করা হয়েছে?

মালদহ উত্তর- মুস্তাক আলম
মালদহ আলম- ঈশা খান চৌধুরী
কলকাতা উত্তর- প্রদীপ ভট্টাচার্য
জঙ্গিপুর- মহম্মদ মুরতাজা হোসেন
বহরমপুর- প্রদেশ কংগ্রেস সভাপতি তথা এই কেন্দ্রের বিদায়ী সাংসদ অধীর চৌধুরী
পুরুলিয়া- নেপাল মাহাতো
বীরভূম- মিল্টন রশিদ
রায়গঞ্জ- আলী ইমরান রামজ

পাঠানের বিরুদ্ধে অধীরেই আস্থা, বাংলায় ৮ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
পাঠানের বিরুদ্ধে অধীরেই আস্থা, বাংলায় ৮ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের

ইন্ডিয়া জোটের দুই শরিক দল কংগ্রেস ও সিপিএম বাংলায় জোট করেই লোকসভা নির্বাচনে লড়বেন বলে জানা গিয়েছিল। দুই দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে টানাপড়েন দেখা দিয়েছিল। বামেরা ইতিমধ্যেই ১৭ টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছেন। কংগ্রেস বাংলায় ৮ জন প্রার্থীর নাম সামনে আনল। বহরমপুরের দীর্ঘদিনের সাংসদ অধীর চৌধুরীকেই টিকিট দেওয়া হয়েছে। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান।

পাঠানের বিরুদ্ধে অধীরেই আস্থা, বাংলায় ৮ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের

পাঠানের বিরুদ্ধে অধীরেই আস্থা, বাংলায় ৮ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের

পশ্চিমবঙ্গ (West Bengal) ছাড়াও মহারাষ্ট্রের তিনটি আসন, রাজস্থানের ৬ টি আসন, তেলেঙ্গানায় ৫ টি আসন, পণ্ডিচেরিতে একটি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত