নজরবন্দি ব্যুরো: রবিবার দিল্লিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করলেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী এবং উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য ঠাকরে। এদিন এই সাক্ষাতের কথা টুইটারে জানিয়েছেন কেজরিওয়াল। দুজনের একটি ছবিও শেয়ার করেছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে বলে খবর।
আরও পড়ুন: Abhishek Banerjee-র গ্রেফতারি সময়ের অপেক্ষা! সুকান্তর দাবিতে পাল্টা তৃণমূল
আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল টুইটারে লিখেছেন, “আজ আমার বাড়িতে আদিত্য ঠাকরের সঙ্গে দেখা হওয়ার সুযোগ পেলাম। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কীভাবে উন্নত করা যায় তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে।” রাজনৈতিক বিশেশজ্ঞদের মতে, কেজরিওয়াল এবং আদিত্য ঠাকরের এই বৈঠক আগামী লোকসভা নির্বাচনের আগে একজোট হওয়ার দিকে একটি বড় ধাপ।
आज अपने आवास पर श्री आदित्य ठाकरे जी के आतिथ्य का अवसर मिला। देश के वर्तमान राजनीतिक घटनाक्रम को लेकर उनसे विस्तार से बातचीत हुई। @AUThackeray pic.twitter.com/2VlHJSquDB
সদ্য প্রকাশিত
সঞ্জু বাদ, বৈভবের বড় সুযোগ! আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের একাদশে জোড়া বদলের ইঙ্গিত
নবান্নে অঞ্জলির আমন্ত্রণের পরেই হলদিয়ায় বামেদের পুজো নিয়ে ধাক্কা, হাই কোর্টের বড় নির্দেশ— Arvind Kejriwal (@ArvindKejriwal) May 14, 2023
২০২৪-এর আগে বিরোধীরা যখন বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার ডাক দিয়েছে সেইসময় দাঁড়িয়ে আজকের বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, বিরোধী জোট মজবুত করতে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ইতিমধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এনসিপি প্রধান শরদ পাওয়ার এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করেছেন। কেন্দ্র থেকে বিজেপিকে সরাতে সকল বিরোধী দলকে একসঙ্গে কাজ করার বার্তা দেওয়া হয়েছে।
শনিবার দিল্লিতে আপ নেতা রাঘব চাড্ডা এবং বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার বাগদান অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন আদিত্য ঠাকরে এবং অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী স্বপরিবারে উপস্থিত হয়েছিলেন। পরের দিন সকালেই কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে পৌঁছে যান উদ্ধব পুত্র।



