পর পুরুষের সাথে সম্পর্ক, মহিলাকে মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী হতে হল জলপাইগুড়িতে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী হল জলপাইগুড়ি। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি এবং ময়নাগুড়ির পর এবার  রাজগঞ্জ। পর পুরুষের সাথে সম্পর্কের অভিযোগে, এক মহিলার মাথার চুল কেটে, মুখে কালি মাখিয়ে, জুতোর মালা পড়িয়ে তাকে গ্রাম ঘোরানোর অভিযোগ উঠলো গ্রামের মাতব্বরদের বিরুদ্ধে। শনিবার রাতের এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রাজগঞ্জ থানার অন্তর্গত পানিকৌড়ি গ্রামপঞ্চায়েতের পোষ্কার পাড়া এলাকায়।

আর পড়ুনঃ ভারত বনধের জেরে স্তব্ধ রাজধানীর যানচলাচল, রাজ্যে গ্রেফতার একাধিক CPIM নেতা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাজগঞ্জ থানার পুলিশ। এলাকবাসীদের বর্বোরচিত নির্যাতনের হাত থেকে ওই মহিলাকে উদ্ধার করে তাঁরা। এলাকার বাসিন্দাদের অভিযোগ, ওই মহিলার সঙ্গে একাধিক পর পুরুষের সম্পর্ক রয়েছে। বেশ কয়েকবার নিজের স্বামীকে ছেড়ে, বিভিন্ন পর পুরুষের সঙ্গে ওই মহিলা চলেও গিয়েছিল। এবারও বেশ কয়েকদিন গ্রামে না থাকার পর ওই মহিলা গ্রামে ফিরলে, তার বিরুদ্ধে স্বামীকে ছেড়ে পর পুরুষের সঙ্গে রাত কাটানোর অভিযোগ তোলেন এলাকার বাসিন্দারা।

ওই মহিলা গ্রামে ফেরার খবর চাউর হতেই, তাকে বাড়ি থেকে টেনে বেড় করেন এলাকার মাতব্বরেরা। এরপর গ্রাম ঘুরিয়ে মারধর করে, তার চুল কেটে দেওয়া হয়। তারপর গলায় জুতার মালা পড়িয়ে মুখে কালি মাখিয়ে দেওয়া হয় ওই মহিলার। অন্যদিকে, পুলিশ আসার খবর পেয়েই গা ঢাকা দেয় এলাকার মাতব্বরেরা। যারা এই ঘটনা ঘটিয়েছে তাঁদের বিরুদ্ধে করা ব্যাবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে পুলিশ।

পর পুরুষের সাথে সম্পর্ক, মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী হতে হল মহিলাকে।

পর পুরুষের সাথে সম্পর্ক, মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী হতে হল মহিলাকে।
পর পুরুষের সাথে সম্পর্ক, মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী হতে হল মহিলাকে।

এর আগেও জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে পরকীয়ার অভিযোগে এক মহিলার চুল কেটে তাকে মারধরের ঘটনায় কড়া ব্যবস্থা নেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার। বর্বরোচিত নির্যাতনের অভিযোগে মোট ১২ জনকে গ্রেফতার করে পুলিশ। ১২ জন অভিযুক্তের মধ্যে ৪ মহিলার জামিন মঞ্জুর করলেও আট পুরুষ অভিযুক্তের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় জলপাইগুড়ি জেলা আদালত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন